বিরাটিতে ১ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার কবিতা মুখোপাধ্যায় নামে ওই গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ডাকাতিতে বাধা দিতে গিয়েই আক্রান্ত হতে হয় কবিতাদেবীকে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘরের সব জিনিস লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পায় পুলিশ। অবস্থা দেখে ডাকাতি হলেই মনে হয়েছে। তবে ডাকাতিতেই বাধা দিতে গিয়ে কবিতাদেবীকে প্রাণ দিতে হল, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তার খুঁজে দেখতে তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…