Kolkata

দেশের মধ্যে এক নম্বর, গর্ব করার তকমা পেল পেল সিটি অফ জয়

দেশের সেরা এক শহরের তকমা পেল তিলোত্তমা। যা অবশ্যই শহরবাসীর জন্য গর্বের। গর্বের এ রাজ্যের প্রশাসনের জন্যও। দেশের সেরা শহরগুলির মধ্যে সেরা হল এ শহর।

ভারতের সেরা শহরগুলির তালিকা মেট্রো সিটি দিয়েই করা হয়। দেশে যে কটি মেট্রো সিটি রয়েছে তার মধ্যে একটি কলকাতা। এবার সেই কলকাতার মুকুটে উঠল দেশের মধ্যে একটি ক্ষেত্রে সেরা শহর হওয়ার বিরল সম্মান। যা শহরবাসীকে গর্বিত করল, গর্বিত করল এই রাজ্যের মানুষকেও। সেইসঙ্গে অবশ্যই এটা রাজ্যসরকারের জন্য একটা বড় পাওনা।

দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহরের সার্টিফিকেট পেয়েছে কলকাতা। তাও আবার খোদ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এই পালক কলকাতার মুকুটে গেঁথে দিয়েছে।

যদিও তা নিয়ে কটাক্ষই করেছে বিরোধীরা। এমনকি আইনজীবীদের একাংশও কলকাতার এই সাফল্যকে অন্য আঙ্গিকে বিচার করেছেন।

তাঁদের মতে, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নেহাত কম নয়। বরং তাঁরা বেশ কিছু খতিয়ান তুলে ধরে দেখিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের ছবিটা আদৌও সুখকর নয়।

খতিয়ান তুলে তাঁরা দেখিয়েছেন দেশে গত এক বছরে মহিলাদের ওপর অ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটেছে ১৭৪টি। যার মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে ৩৪টি।

রাজ্যে ২০২০ এবং ২০২১ সালের তুলনায় গুরুতর অপরাধের সংখ্যা বেড়েছে। ২০২০ এবং ২০২১ সালে অপরাধমূলক ঘটনার সংখ্যা ছিল ১ হাজারের নিচে। যা ২০২২ সালে ১ হাজার পার করেছে।

মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় দেশের মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে রাজস্থানের নাম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরেই জানিয়েছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-কে যে তথ্য রাজ্যসরকার দেয় সেই তথ্যের ভিত্তিতে তারা এই তালিকা তৈরি করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026