Kolkata

পার্থ চট্টোপাধ্যায়কে চটি ছুঁড়ে মারলেন এক মহিলা, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অখুশিও হলেন

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছেও এ এক ধাক্কা। এই প্রথম কোনও তৃণমূলের প্রাক্তন নেতাকে তাক করে চটি ছুঁড়লেন সাধারণ এক মহিলা। কেন এমন করলেন তাও জানিয়েছেন তিনি।

আদালতের নির্দেশ মেনে প্রতি ৪৮ ঘণ্টায় ১ বার করে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে চলেছে ইডি। মঙ্গলবার তাঁকে আনা হয় জোকার ইএসআই হাসপাতালে।

হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের ভিড়। সাধারণ কৌতূহলী মানুষও কম নেই। পরীক্ষার পর পার্থবাবুকে বার করে গাড়িতে তুলতে যাবেন ইডি আধিকারিকরা‌, ঠিক তখনই প্রায় সকলকে স্তম্ভিত করে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে উড়ে এল মহিলাদের এক পাটি চটি।

এই পরিস্থিতি বোঝার আগেই ফের আরও এক পাটি উড়ে এল পার্থবাবুকে লক্ষ্য করে। ইডি আধিকারিকরা আর অপেক্ষা করেননি। সুরক্ষাকর্মীরা প্রায় ঠেলে পার্থবাবুকে গাড়িতে তুলে দেন। ইডি আধিকারিকরা তাঁকে নিয়ে রওনা দেন।

কিন্তু এই কাণ্ড ঘটাল কে? এক মধ্যবয়সী মহিলা যে তাঁর পা থেকে চটি খুলে ছুঁড়েছিলেন তা জানতে সময় লাগেনি। সাংবাদিকরা সকলেই ছোটেন তাঁর দিকে।

ওই মহিলা তখন বেশ উত্তেজিত। তিনি পাল্টা প্রশ্ন করেন, কি করলে খুশি হত সংবাদমাধ্যম? পার্থ চট্টোপাধ্যায়কে গলায় মালা পরিয়ে স্বাগত জানালে?

এভাবে কোটি কোটি টাকার সম্পত্তি, ফ্ল্যাটের পর ফ্ল্যাট বানিয়েছেন পার্থবাবু বলে অভিযোগ তাঁর। রাজ্যের বেকারত্বের প্রশ্নও তোলেন তিনি।

এও জানান তাঁর এক আত্মীয় হাসপাতালে ভর্তি, সেখানে পার্থবাবুকে নিয়ে আসার পর সাধারণ রোগীর আত্মীয়রা চরম সমস্যায় পড়েন।

বোঝাই যায় একের পর এক ক্ষোভ জমে আছে তাঁর ভিতরে। শুভ্রা ঘড়ুই নামে ওই মহিলা কার্যত আক্ষেপের সুরেই জানান, চটিটা পার্থবাবুর টাকে লাগলে তিনি খুশি হতেন।

যদিও পুলিশ তাঁকে এমন কাণ্ডের জন্য জিজ্ঞাসাবাদ করে। তবে এদিন চটি ছোঁড়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হল তা কিন্তু তৃণমূল নেতৃত্বের জন্য মোটেও সুখের হল না।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026