Kolkata

তাঁর বাড়িতে টাকা রাখা নিয়ে এবার অন্য তথ্য দিলেন অর্পিতা

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এবার সেই টাকা নিয়ে ইডি আধিকারিকদের অন্য তথ্য দিলেন অর্পিতা মুখোপাধ্যায়।

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছে ইডি। অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।

কোথা থেকে এই টাকা অর্পিতার বাড়িতে এল তা নিয়ে প্রশ্ন করা হলে এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই কার্যত আঙুল তুলেছিলেন তিনি। জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তাঁর বাড়িতে টাকা রাখা হত। এবার তিনি দাবি করলেন তাঁর জানাই ছিলনা তাঁর বাড়িতে টাকা রাখা হয়। তাঁকে কিছু জানানোই হয়নি। তাঁর অজান্তেই তাঁর ফ্ল্যাটে ঢুকে টাকা রাখা হত।

প্রসঙ্গত এর আগেই অর্পিতা জানিয়েছিলেন তাঁর ফ্ল্যাটের চাবি একাধিক রয়েছে। তাই তিনি বাড়ি না থাকলেও তাঁর ফ্ল্যাটে অন্য লোকজন যাতায়াত করতেন।

মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। সেখানেই অর্পিতা দাবি করেন তাঁর অজান্তেই তাঁর ফ্ল্যাটে টাকা রাখা হত।

এদিন অর্পিতা নয়, সেইসঙ্গে আদালতের নির্দেশ মেনে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আনা হয় জোকা ইএসআই-তে। সকালেই তাঁকে নিয়ে আসেন ইডি কর্তারা।

এদিকে এই ঘটনাকে সামনে রেখে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করেছেন শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, এই দুর্নীতিতে আরও অনেকে জড়িত রয়েছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও প্রায় একই দাবি করেছেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026