ফাইল : কোচির একটি স্কুলে কচিকাঁচারা, ছবি - আইএএনএস
রাজ্যে গরমের ছুটি প্রায় ২ মাস চলার পর অবশেষে খুলতে চলেছে স্কুল। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে অবশ্য এর মাঝে মিড ডে মিল বিতরণ হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে যাচ্ছে ২৭ জুন সোমবার থেকে।
নবান্নের তরফে একথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে স্কুল খুলছে সোমবার, তবে তা ছাত্রছাত্রীদের জন্য। শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের অশিক্ষক কর্মচারিদের যোগ দিতে হচ্ছে আগেই। তাঁদের ২৫ জুন শনিবার থেকেই কাজে যোগ দিতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তি নবান্ন থেকে সব জেলার জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রায় ২ মাস ধরে স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। ফলে অনেক স্কুলেরই বেহাল দশা। ছাত্রছাত্রীদের সোমবার স্কুলে এসে আবর্জনা, ধুলোময় চত্বর ও ক্লাসঘরে যাতে বসতে না হয় সেদিকেই হয়তো নজর দিতে চাইছে সরকার।
মনে করা হচ্ছে শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের সেজন্যই ২ দিন আগে স্কুলে আসতে বলা হয়েছে। যাতে পুরো চত্বরকে ফের তাঁরা পরিচ্ছন্ন করিয়ে ছাত্রছাত্রীদের আসার উপযুক্ত করে তুলতে পারেন। বর্তমান পরিস্থিতিতে যাবতীয় বিধি মেনেই স্কুল খোলার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গরমের ছুটি শেষে স্কুল খোলার কথা আগেই ছিল। তবে ভ্যাপসা গরমে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়ে সেকথা মাথায় রেখে গরমের ছুটি কিছুটা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। অবশেষে ২৭ জুন খুলে যাচ্ছে সব স্কুল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…