রাতের কলকাতায় পুলিশের নাকা তল্লাশি, ছবি - আইএএনএস
রাজ্যে করোনার সংক্রমণে লাগাম দিতে গত ১৬ মে থেকে পশ্চিমবঙ্গে জারি হয় কড়া বিধিনিষেধ। সেই বিধিনিষেধ ১৫ দিন করে বলবত রাখার পর ফের তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয় রাজ্যসরকার। তাতে প্রথমের কড়াকড়ি এখন অনেকটাই শিথিল হয়েছে। তবে বিধিনিষেধ রয়েছে।
গত ১৬ জুলাই থেকে থাকা কড়া বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে শনিবার। প্রশ্ন ছিল তাহলে রবিবার থেকে কী হবে? বিধিনিষেধ কি তুলে নিচ্ছে সরকার? লোকাল ট্রেন কি চালু হবে?
এমন নানা প্রশ্নের জবাব পরিস্কার করে দিল নবান্ন। বিধিনিষেধের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
নবান্নের তরফে এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বিধিনিষেধে কোনও পরিবর্তন তেমন হচ্ছেনা। তবে সরকারি অনুষ্ঠানে একটু ছাড় মিলেছে। ৩১ জুলাই থেকে সরকারি অনুষ্ঠান ৫০ শতাংশ মানুষ নিয়ে করা যাবে। তবে তা কোনও খোলা জায়গায় করা যাবে না। করতে হবে ইন্ডোরে।
এদিকে সবচেয়ে বড় যে প্রশ্ন ছিল তা ছিল লোকাল ট্রেন চালু হচ্ছে কিনা। সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনও উল্লেখ নেই। কোনও উল্লেখ না থাকা মানে আগের নিয়মই বলবত থাকছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত লোকাল ট্রেন চালু হচ্ছেনা।
এদিকে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষজনের রাস্তায় জরুরি পরিস্থিতি ছাড়া বার হওয়ার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তাও বলবত থাকছে। ওই সময় জরুরি কারণ ছাড়া রাস্তায় বার হওয়া যাবেনা।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…