ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে এক স্কুল ছাত্রকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাস ৪ নং ব্রিজের কাছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেবি ২১ রুটের বাসটি তখন চলন্ত অবস্থায় ছিল। আচমকাই তাঁরা দেখেন এক স্কুল ছাত্র স্কুলের পোশাক পরে ছিটকে পড়ল বাস থেকে। তখনই পিছন দিক থেকে আসছিল একটি অটো। ওই স্কুল ছাত্র সপাটে ধাক্কা খায় অটোতে। বেগতিক বুঝে অটো চালক চম্পট দেয়। রাস্তার ওপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই বালক। দ্রুত তাকে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক। এদিকে ওই ছাত্রের এক বন্ধু জানিয়েছে, কেবি ২১ বাসের কন্ডাক্টরই ছাত্রটিকে ধাক্কা মারে। ধাক্কায় বাস থেকে ছিটকে পড়ে সে। পুলিশ অভিযুক্ত কন্ডাক্টরের খোঁজ শুরু করেছে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…