Kolkata

অঝোর বৃষ্টিতে বানভাসি কলকাতা, মৃত ১

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে শহর কলকাতা কার্যত জলের তলায় চলে যায়। বানভাসি কলকাতায় মর্মান্তিক এক ঘটনা ঘটে। মৃত্যু হয় ১ জনের।

মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। দুপুরে আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি। সঙ্গে বাজ পড়তে থাকে। মুষলধারে বৃষ্টি এদিন টানা প্রায় দেড় ঘণ্টার ওপর চলে।

তারপর বৃষ্টির দাপট কমলেও বৃষ্টি চলে প্রায় সন্ধে পর্যন্ত। যার জেরে এদিন শহর কলকাতার অনেক জায়গা জলের তলায় চলে যায়। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার নিচু এলাকা।

কলকাতার অনেক জায়গার সঙ্গে রাজভবনের সামনেটাও জলের তলায় চলে যায়। সেখানেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এক বাইক আরোহীকে জলেই ভাসতে দেখা যায়।

পুলিশ এসে তাঁর নিথর দেহ উদ্ধার করে। পাশেই জলে ভাসছিল তাঁর বাইক। পুলিশের অনুমান কোনও ভাবে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাঁর মৃত্যু হয়।

বানভাসি রাস্তায় এমন ঘটনা কলকাতায় নতুন নয়। এদিন আরও এক ব্যক্তির প্রাণ গেল।

এদিনের বৃষ্টিতে অনেক রাস্তায় এতটাই জল জমে যায় যে যান চলাচল বিঘ্নিত হয়। যদিও এখন রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষের আনাগোনা। আধা লকডাউনে শহর।

তাও পথচলতি মানুষের সংখ্যা নেহাত কম ছিলনা। দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিতে কাজে বার হওয়া মানুষজন প্রবল সমস্যায় পড়েন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026