ফাইল : কাকলি ঘোষ দস্তিদার, ছবি - আইএএনএস
কলকাতা : বাংলার মানুষ বেইমানদের পছন্দ করেননা। টেবিলের তলায় কী হল বাংলার মানুষ বোঝেন। এই ওষুধে কাজ হবে না। বাংলার মানুষ স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন। তৃণমূল ছেড়ে একের পর এক তৃণমূল নেতার বেরিয়ে যাওয়া এবং অনেক তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুক্রবার এই ভাষাতেই আক্রমণের সুর বাঁধলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
তাঁর অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে তাদের দলে নিয়ে যাচ্ছে অনেককে। সাংসদের দাবি, এসব করে তৃণমূলকে এ রাজ্যে থেকে সরানো যাবেনা। বিজেপিকে স্বচ্ছ রাজনীতি করার আহ্বান জানান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে মুখ খোলার পাশাপাশি এদিন কাকলি ঘোষ দস্তিদার পিএম কেয়ার্স ফান্ড নিয়েও মুখ খোলেন। কেন্দ্র ওই টাকা নিয়ে নয়ছয় করছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তাঁর মেদিনীপুরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। মনে করা হচ্ছে সেখানেই বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে যাওয়া নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। অমিত শাহর সফরের আগেই এদিন সুর চড়ালেন কাকলি ঘোষ দস্তিদার।
তৃণমূল ছাড়ার হিড়িক কিন্তু লেগে রয়েছে। শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এদিন দল ছাড়লেন শীলভদ্র দত্ত। শীলভদ্র তাঁর ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছেন। এছাড়াও একের পর এক বিভিন্ন পদে থাকা নেতা দল ছেড়েছেন। আরও ছাড়ছেন।
এই পরিস্থিতিতে মেদিনীপুরে শনিবার অমিত শাহর সভার দিকে তাকিয়ে আছেন সকলে। সেখানে কাদের বিজেপির পতাকা হাতে তুলে নিতে দেখা যায় সেদিকে নজর থাকছে সকলের। রাজনৈতিক মহলে এমনও শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ওই সভাতেই বিজেপিতে যোগ দিতে চলেছেন।
বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। তার আগে রাজ্য রাজনীতিতে যে দলবদলের পারদ চড়ছে তা পরিস্থিতি থেকে স্পষ্ট। বিজেপি নেতৃত্ব দাবি করছে আরও অনেক নেতাকেই দেখা যাবে তৃণমূল ছাড়তে। অনেকেই বিজেপিতে যোগও দিচ্ছেন। তাতে অবশ্য বিজেপির অন্দরমহলেও একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…