Kolkata

আইনজীবী রজত দের খুনে স্ত্রী অনিন্দিতাকে সাজা শোনাল আদালত

নিউটাউনে ২০১৮ সালে খুন হন আইনজীবী রজত দে। সেই হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী অনিন্দিতাকে সাজা শোনাল বারাসত আদালত।

কলকাতা : প্রায় ২ বছর হতে চলল নিউটাউনে নিজের ফ্ল্যাটে খুন হন কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে। ২০১৮ সালের নভেম্বরে খুন হওয়া রজত দের মৃত্যু রহস্যের তদন্তে নেমে তাঁর স্ত্রীর বয়ানে অসঙ্গতি পায় পুলিশ। পরে রজত দের স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করে তারা। তারপর শুরু হয় বিচার পর্ব।

সেই বিচার পর্ব অবশেষে শেষ হয় গত সোমবার। যখন রজত দেকে খুন ও প্রমাণ লোপাটে তাঁর স্ত্রী অনিন্দিতাকে দোষী সাব্যস্ত করে বারাসত আদালত। তবে সাজা ঘোষণা তখন করেনি আদালত। বুধবার সেই সাজা ঘোষণা করল আদালত।

আইনজীবী রজত দেকে খুন ও প্রমাণ লোপাটের জন্য তাঁর স্ত্রী অনিন্দিতাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকার জরিমানার সাজাও শোনানো হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

অনিন্দিতাকে এদিন সাজা শোনানোর পর তাকে আদালত থেকে বার করার সময় অনিন্দিতা চিৎকার করে দাবি করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে লড়াই চালিয়ে যাবে।

২০১৮ সালের ২৫ নভেম্বর আইনজীবী রজত দের দেহ পাওয়া যায় তাঁর নিউটাউনের ফ্ল্যাটে। এই ঘটনায় তাঁর স্ত্রী অনিন্দিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গিয়ে দেখে অনিন্দিতা বারবার বয়ান বদল করছে। অনিন্দিতা দাবি করে তার স্বামী হৃদরোগে মারা যান। কিন্তু ময়নাতদন্তে পাওয়া যায় যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর বারবার বয়ান বদলে সন্দেহ হওয়ায় অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে গলায় মোবাইল চার্জারের তার জড়িয়ে রজত দেকে হত্যা করা হয়। এরপর অনিন্দিতাকে গ্রেফতার ও তার ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করে তদন্ত চালায় পুলিশ।

তদন্তে নেমে নানা তথ্য হাতে আসে পুলিশের। সেই তদন্তের পর আদালত ঘটনার প্রায় ২ বছরের মাথায় সাজা ঘোষণা করল। স্বামীকে হত্যায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হল অনিন্দিতা দে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026