Kolkata

ফের বদল, ঘোষিত লকডাউনের দিন কমাল রাজ্যসরকার

ফের লকডাউন নিয়ে নতুন নির্দেশিকা দিল রাজ্যসরকার। লকডাউনের দিন কমাল রাজ্য।

কলকাতা : অগাস্টের কবে কবে লকডাউন থাকবে রাজ্যে। তা নিয়ে বারবার দিন বদল করেছে রাজ্যসরকার। মুখ্যমন্ত্রীর ঘোষিত দিনক্ষণ সেদিন রাতেই বদলে গেছে। এমনটাও ঘটেছে। তারপরও দিন বদল হয়েছে। এদিনের জায়গায় ওদিন হয়েছে। দিন কমেছে। নতুন দিন যোগ হয়েছে। রাজ্যসরকারের তরফেও বারবার বদল হয়েছে সূচি। একবার ফের তাতে পরিবর্তন এল। একটি দিন কমে গেল রাজ্যে লকডাউন।

ঘোষণা মত গত ৫ ও ৮ তারিখ লকডাউন হয়েছে রাজ্যে। আবার লকডাউন ২০ অগাস্ট। তারপর লকডাউন ২১ অগাস্ট। এছাড়া ২৭, ২৮ এবং ৩১ অগাস্ট রাজ্যে লকডাউন হওয়ার কথা ছিল। কিন্তু তা বুধবার কমাল রাজ্যসরকার। ২৮ অগাস্টের লকডাউন প্রত্যাহার করে নিল তারা। ফলে ওইদিন শুক্রবার লকডাউন থাকছে না। বিভিন্ন মহল থেকে আসা অনুরোধকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

ফলে এ মাসে আরও ৪ দিন লকডাউন হবে বলে স্থির হয়েছে। যার জেরে এ মাসে মোট লকডাউন হতে পারে ৬ দিন। যদি না নতুন করে ফের লকডাউনের দিনক্ষণে বদল আসে। রাজ্যসরকারের কাছে ২৮ অগাস্ট লকডাউন প্রত্যাহার নিয়ে বারবার অনুরোধ গিয়েছে। ফলে সেই অনুরোধকে গুরুত্ব দিয়েছে রাজ্যসরকার।

অগাস্টের শেষ সপ্তাহে পরপর ২ দিন লকডাউনে ব্যবসার ক্ষতি হচ্ছিল। ব্যাঙ্কিং পরিষেবাতেও সমস্যা হচ্ছিল। তাই ব্যবসা ও ব্যাঙ্কিংয়ের কথা মাথায় রেখে রাজ্যসরকার এই লকডাউন প্রত্যাহারের রাস্তায় হাঁটল। কারণ বৃহস্পতি ও শুক্রবার পরপর লকডাউন হওয়ার পর ফের অগাস্টের শেষ দিন সোমবারও লকডাউন। মাঝে শুধু শনিবারটা পাওয়া যাচ্ছে। যে দিনটায় কার্যত অনেক জায়গায় ছুটি থাকে। পরদিন রবিবার। ফের সোমবার লকডাউন।

তার মানে দাঁড়াচ্ছিল বুধবারের পর ফের ঠিকঠাক কর্মময় দিন পাওয়া যাচ্ছিল পরের মঙ্গলবার। ততক্ষণে অগাস্ট শেষ হয়ে সেপ্টেম্বর পড়ে যাচ্ছিল। এটা ব্যবসা ও ব্যাঙ্কিংয়ে বড় সমস্যা তৈরি করছিল বলে মাঝে শুক্রবার লকডাউন প্রত্যাহার করে এই দিনটা ব্যবসা ও ব্যাঙ্কিংয়ের জন্য খুলে দিল রাজ্যসরকার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026