Kolkata

চেনা ছবি উধাও, জামাইষষ্ঠীতে পুজো হল, জামাই আদর হল না

লকডাউন, আম্ফান, বৃষ্টি, সব মিলিয়ে বৃহস্পতিবার জামাইষষ্ঠীর চেনা ছবি কার্যত উধাও শহরে। ষষ্ঠীপুজো প্রথা মেনে হলেও জামাই আদর হল কই!

কলকাতা : বাংলায় একটা কথাই আছে জামাইআদর। সে আদর তার চরমসীমা ছোঁয় জামাইষষ্ঠীতে। দিনটাই যে জামাইদের। আর দিনটা হল খাওয়াদাওয়া আর উপহারের। জামাইষষ্ঠী বললেই বাঙালির যেটা প্রথম মনে আসে সেটা হল ভূরিভোজ। পঞ্চব্যঞ্জনে পাত সাজিয়ে, চারধারে থরে থরে সাজানো বাটিতে নানা উপাদেয় পদ। সঙ্গে ফল, মিষ্টি। এলাহি আয়োজন। এটাই চিরাচরিত ছবি। সঙ্গে জামাইয়ের জন্য এটা ওটা উপহার। সময়ের সঙ্গে পা মিলিয়ে অনেকে জামাইকে খাওয়ানোটা এখন হোটেলে সারলেও তাতে জামাইআদরে ত্রুটি হয়না। কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা সেই চেনা ছবি বৃহস্পতিবার উধাও। ভিলেন হল করোনা। লকডাউনের জেরে এবার জামাই আদরে ভাটা পড়ল যথেষ্টই।

জামাইষষ্ঠীর দিন বৃহস্পতিবার প্রথা মেনে ষষ্ঠীপুজো হয়েছে অনেক বাড়িতেই। শুধু জামাইআদরটা হয়নি। অবশ্যই লকডাউন সমস্যায় এখন যাতায়াতে অনেক বিধিনিষেধ। করোনা থেকে দূরে থাকতে অনেকেই এখনও বাড়িতেই বন্দি। এই অবস্থায় দূরে শ্বশুরবাড়ি যাওয়া যেমন একদিকে জামাইদের পক্ষে সম্ভব হয়নি, তেমনই জামাইয়ের জন্য পছন্দের পদের বন্দোবস্তও সম্ভব হয়নি।

যাঁদের বাড়ির কাছে শ্বশুরবাড়ি, তাঁরা জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে নিমন্ত্রিত ছিলেন ঠিকই। কিন্তু সেই প্রতি বছরের চেনা ছন্দটা ছিলনা। কোথায় যেন তাল কাটল জামাইষষ্ঠী। সাধারণ সময় হলে বৃহস্পতিবার দিনটাও ছিল তোফা। বৃষ্টিবাদলার দিন। মেঘে ঢাকা আকাশ। গরমের ছোঁয়াটুকুও নেই। ফলে দিনটা ভূরিভোজে কাটালেও তেমন সমস্যা হতনা। কিন্তু এবার করোনা থাবায় চেনা জামাইষষ্ঠীর আনন্দটা মাঠে মারা গেল অনেক বাঙালি পরিবারে।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026