খাস কলকাতার বুকে একদল যুবকের বেদম প্রহারে মৃত্যু হল এক যুবকের। ৩ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষার পর মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় রমিত মণ্ডল নামে ওই যুবকের। পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার সোনারপুরের বাসিন্দা রমিত মণ্ডল তাঁর ৫ বন্ধুকে নিয়ে ম্যাডক্স স্কোয়ারের কাছে একটি বিরিয়ানির দোকানে খেতে এসেছিলেন। ম্যাডক্স স্কোয়ারের সামনেই একদল যুবকের সঙ্গে তাঁদের বচসা বাধে। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ এই সময়ে ওই যুবকদের দল রমিত সহ তার ৫ বন্ধুকে বেদম মারধর করে। রমিতকে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রমিতকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর টানা ৩ দিন হাসপাতালে যমেমানুষে টানাটানির পর এদিন মৃত্যু হয় রমিতের। ঘটনায় একটি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
Read Next
September 26, 2026
যাত্রীদের জন্য পরিচ্ছন্ন নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে বড় পদক্ষেপ করল পূর্ব রেল
September 26, 2026
বন্দে ভারত ট্রেনের প্রযুক্তিগত উন্নতিতে জোর রেলের, বিশেষ উদ্যোগে সহযোগী আইআইটি
September 19, 2026
কলকাতায় সদর দফতর থাকা পূর্ব রেলের মুকুটে যুক্ত হল নতুন পালক
August 28, 2026
রেললাইনে দাঁড়িয়ে রিল বন্ধ করতে বাংলায় বড় পদক্ষেপ করল পূর্ব রেল
Related Articles
Leave a Reply











