এন্টালিতে দফায় দফায় গুলি, আহত ২

ফের শহরের বুকে চলল গুলি। একবার নয় দু’বার। এদিন দুপুরে দুই দুষ্কৃতীদলের সংঘর্ষের সময় গুলিতে জখম হয় আসলম নামে এক যুবক। তার পায়ে গুলি লাগে। আসলমকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে এন্টালির বিবি বাগান এলাকায়। ভর দুপুরে জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি বাইকে আগুন ধরিয়ে দেন তাঁরা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর সেখানে হাজির হন কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকরা। এলাকায় পুলিশ প্রহরা বসে, ক্ষুব্ধ জনতাকে সামাল দিতে নামে ব়্যাফ। এর কিছুক্ষণ পর অবস্থা শান্ত হলেও ফের বিকেলে অশান্তি ছড়ায়। এবার গুলি চলে এন্টালির গোবিন্দ খটিক রোডের মতিঝিল এলাকায়। গুলিতে আহত হয় আর এক যুবক। ফের গুলি চলায় এন্টালি এলাকায় উত্তেজনা ছড়ায়।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026