Kolkata

সারদা মামলায় সিবিআই জেরার মুখে শিল্পী শুভাপ্রসন্ন

সারদা মামলায় অনেক শিল্পী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠিয়েছে ইডি এবং সিবিআই। তাঁদের জেরা চলেছে। গত মাসেই বাংলা সিনেমার ২ অন্যতম মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকে ইডি। এই সপ্তাহের শুরুর দিকে সিবিআই ডেকে পাঠায় প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে। এবার চিত্রকর শুভাপ্রসন্নকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল ইডি।

শুক্রবার সকালে ইডি-র ডাকে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন চিত্রকর শুভাপ্রসন্ন। তাঁকে চানা ৪ ঘণ্টা জেরা করা হয়। একটি টেলিভিশন চ্যানেল কেনা সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ওই চ্যানেল কেনার বিষয়ে শুভাপ্রসন্নর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে সারদা থেকে। সেই লেনদেন সংক্রান্ত বিষয়েই তাঁকে মূলত জেরার মুখে পড়তে হয় এদিন।

এবারই প্রথম নয়। সারদা মামলায় শুভাপ্রসন্নকে এর আগেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গত ২ মাসে তৃণমূলের অনেক নেতা ও তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্যক্তিত্বদের পঞ্জি স্কিম মামলায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি ও সিবিআই। শুক্রবার জেরার মুখে পড়তে হল শুভাপ্রসন্নকে। যিনি তৃণমূলের যথেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026