গ্রেফতার, প্রতীকী ছবি
নিষিদ্ধ মাদক অ্যামফেটামাইনস মিলল বাসন্তী হাইওয়ের ওপর। একটি গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই বার হয় এই মাদক। এই মাদকের পরিচিতি ওয়াইএবিএ বা ‘ইয়াবা’ নামে। এগুলি পুরোটাই ট্যাবলেট আকারে ছিল। ১ লক্ষ ট্যাবলেট ছিল গাড়িতে। মোট ওজন ১০ কেজি। এই বিপুল পরিমাণ মাদক কলকাতায় আনা হচ্ছিল।
বাসন্তী হাইওয়ের ওপর গাড়ি থামিয়ে তল্লাশিতে মেলা এই মাদক পাচার করছিল ২ যুবক। একজনের নাম রিপন হোসেন ও অন্যজন রিপন শেখ। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই ২ ড্রাগ ডিলারকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে অন্য কারা যুক্ত তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
কলকাতা থেকে কিন্তু নানা সময়ে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। রেভ পার্টিতে যে মাদক ব্যবহার হয়। পাউডার বা ইনজেকশনের দ্বারা মাদক নেওয়ার পাশাপাশি এখন ট্যাবলেটের আকারে চলে এসেছে মাদক। মাদক এসেছে লজেন্সের আকারেও। কলকাতা পুলিশের তৎপরতায় স্কুল, কলেজের সামনে এই লজেন্সের মোড়কে ও আকারে মাদক বিক্রির একটি চক্রকে গত বছর পাকড়াও হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…