Kolkata

২১শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে শহরে মানুষের ঢল

এখন কলকাতার মানুষ জানেন ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণকে কেন্দ্র করে যে সমাবেশ হয় তাতে শহরের চেহারাটা ওদিন কেমন হয়। একের পর এক লরি, মাটাডোর, বাস, গাড়িতে বিভিন্ন জেলা থেকে মানুষ হাজির হন এ শহরে। সকলেরই গন্তব্য ধর্মতলা। সেখানে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা শুনতে হাজির হন তাঁরা। একদম উৎসবের মেজাজে পালিত হয় এই সমাবেশ। তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ হয়ে দাঁড়িয়েছে ২১শে জুলাই।

২১শে জুলাই মানে দূরদূরান্ত থেকেও মানুষের ঢল। বহু মানুষ তাই ট্রেন ধরে ১-২ দিন আগেই শহরে হাজির হন। এজন্য সল্টলেক, কসবা সহ বেশ কিছু জায়গায় তাঁদের থাকার বন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের তরফে। আয়োজনের তদারকি করছেন তৃণমূল নেতারা। হাজার হাজার মানুষ এখানে হাজির হয়েছেন। টেন্ট পাতা হয়েছে। সেখানে খাওয়া, থাকা, স্নান সবই সারছেন তাঁরা। রয়েছে প্রয়োজন পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুবিধা। ওষুধের ব্যবস্থা।

খাবার মেনুতে ভাত, ডাল, তরকারি, ডিম সবই রয়েছে। অন্যান্য বারের চেয়েও এবার ব্যবস্থা ভাল বলে দাবি করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। গত শুক্রবার থেকেই এখানে ভিড় জমতে শুরু করেছে। শনিবার আরও বহু মানুষ বিভিন্ন ট্রেনে শহরে পৌঁছে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে এখানে হাজির হন।

ধর্মতলায় ২১শে জুলাইয়ের মঞ্চও তৈরি। শেষ মুহুর্তের টাচ দেওয়ার কাজ চলছে। রয়েছে প্রচুর পুলিশ। তৃণমূল নেতারা এসে দেখে যাচ্ছেন কাজ কেমন হল। আয়োজন সব ঠিকঠাক আছে কিনা। এখন রবিবারের অপেক্ষা। তৃণমূল নেত্রী কী বার্তা দেন তা শুনতে মুখিয়ে আছেন দলের কর্মী সমর্থকেরা। সবে লোকসভা নির্বাচনে রাজ্যে বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। ২ বছর পর বিধানসভা নির্বাচন। তার আগে দলের শুদ্ধিকরণ ও বিজেপি ঠেকানোর কী মন্ত্র নেত্রী দেন সেদিকেই চেয়ে দলের নেতা থেকে কর্মী সকলেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026