Kolkata

আগুন নন্দরাম মার্কেটে, ফিরে এল ১১ বছর আগের ভয়াবহ স্মৃতি

১১ বছর আগে কলকাতার নন্দরাম মার্কেটে আগুন লেগেছিল। সেই ভয়াবহ আগুনের দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়ায় এখানকার মানুষজনকে, ব্যবসায়ীদের। সেই নন্দরাম মার্কেটে ফের আগুন লাগল শনিবার। শনিবার বিকেলে নন্দরাম মার্কেটের ৯ তলার আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের ৬টি ইঞ্জিন ঘটানস্থলে হাজির হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের আনার আপ্রাণ চেষ্টা শুরু করেন।

নন্দরাম মার্কেটের ৯ তলার একটি কাপড়ের গুদামে আগুনটি লাগে। কাপড় দাহ্য পদার্থ হওয়ায় আগুন ছড়াতে সময় নেয়নি। আগুনের লেলিহান শিখা রাস্তা থেকেও নজর কেড়েছে। জানালা দিয়ে আগুনের হল্কা বার হতে দেখা গেছে। সঙ্গে ধোঁয়া। ব্যবসায়ীরা আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন। মালপত্র নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তাঁরা। কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে।

দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে হাজির হন। তিনি নিজে অবস্থা খতিয়ে দেখতে অকুস্থলের কাছে হাজির হন। এদিকে দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন আগুন নিয়ন্ত্রণে আনার। উদ্বিগ্ন ব্যবসায়ীরা রাস্তায় ভিড় জমাতে থাকেন। বহু কৌতূহলী মানুষও ভিড় জমান। এদিকে অফিসের দিনে ব্যস্ত বিকেলে ব্রেবোর্ন রোডের মত রাস্তায় যান চলাচল এই ঘটনার জেরে মন্থর হয়ে পড়ে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026