Kolkata

বিজেপিতে যোগ দেওয়ার মোটেই ইচ্ছে নেই, বললেন সব্যসাচী দত্ত

তাঁর বিরুদ্ধে দলের কাউন্সিলররাই অনাস্থা এনেছেন। তাঁকে মেয়র পদ থেকে সরাতে চাইছেন তাঁরা। এদিকে তাঁর সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠতা নিয়ে তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যেই তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন। তারপর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিরুত্তাপ সব্যসাচী দত্ত জানান, তিনি এখনও মেয়র আছেন। যতদিন তিনি মেয়র পদে আছেন ততদিন কাজ করে যাবেন। সরিয়ে দিলে সাধারণ কাউন্সিলর হিসাবে পুরনিগমে থাকবেন। তবে এখনই অন্য কোনও দলে যাওয়ার তাঁর পরিকল্পনা নেই। বিজেপিতে যোগ দেওয়ার তাঁর মোটেই ইচ্ছে নেই। মুকুল রায় তাঁর দাদা হিসাবে তাঁকে কিছু উপদেশ দিয়েছেন মাত্র।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের অনাস্থা তাঁর মেয়র পদ কেড়ে নিতে পারে। দলীয় নেতৃত্বও কার্যত তাই চাইছে। তৃণমূল নেতৃত্ব চাইছেই যে তিনি দল ছেড়ে দিন। কিন্তু দল ছাড়ার কোনও ইঙ্গিতই এদিন সব্যসাচীবাবু দেননি। বরং যে ফিরহাদ হাকিম তাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার তাঁকে তিনি নিজের দাদার মত বলে ব্যাখ্যা করে জানিয়েছেন তাঁর সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্ক আগের মতই থাকবে। তাঁর বাড়ির দরজা ফিরহাদের জন্য সবসময় খোলা থাকবে।

সব্যসাচীবাবু এদিন আরও জানান তাঁকে বিভিন্ন দলের বিধায়ক, সাংসদরা ফোন করছেন। তবে কারা ফোন করছেন বা কী নিয়ে আলোচনা সে সম্বন্ধে তিনি কিছু জানাননি। তিনি জানান ফোনের কললিস্ট যদি তিনি দেখান তবে অনেকেই চমকে যাবেন যে কারা কারা তাঁকে ফোন করছেন। পাশাপাশি সব্যসাচী দত্ত জানান তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও কোনও কথা হয়নি। তিনি নিজেই বলেন, মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকেন। তবে কাজের মধ্যে সময় বার করে তিনি যদি বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চান, ডাকেন তবে তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান সব্যসাচীবাবু।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026