Kolkata

সুকান্ত সেতুর নিচ থেকে উদ্ধার বৃদ্ধার দেহ

কলকাতার সুকান্ত সেতুর নিচ থেকে উদ্ধার হল এক বৃদ্ধার দেহ। বৃদ্ধার নিথর দেহ পড়েছিল সেতুর তলায় গুমটি দোকানের সামনে। সেগুলি তখন বন্ধ ছিল। বৃদ্ধাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মৃত বৃদ্ধাকে স্থানীয়দের কয়েক জন দেখেছেন বলে জানান। তবে তাঁর পরিচয় অজানা। তিনি স্থানীয় নন বলেই দাবি সেখানকার মানুষের। তাঁর নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কেনই বা তিনি সেতুর নিচে এসেছিলেন? কেনই বা এক বৃদ্ধাকে কেউ হত্যা করতে যাবে তা পুলিশের কাছে পরিস্কার নয়। তবে কাছে পিঠের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

ওই বৃদ্ধার গলায় শাড়ির একটি অংশ পেঁচানো ছিল। ফলে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে এমন একটি ঘটনার পর বৃদ্ধাকে যেখানে পাওয়া যায় সেই অংশ ঘিরে দেওয়া হয়েছে। পুলিশের তরফেই ঘিরে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026