ফাইল ছবি
ভেজা দুপুর। শহর কলকাতায় এদিন বৃষ্টি ঝরেছে মাঝেমধ্যেই। তারমধ্যেই দুপুরে বিধানসভার গেটে পৌঁছে যান যুব কংগ্রেস কর্মীরা। সেখানে তখন পুলিশ ছিল যথেষ্টই। যুব কংগ্রেস কর্মীরা সেখানে পৌঁছতেই তাঁদের পথ আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। বেকার সমস্যা দূরীকরণ সহ একাধিক দাবিতে এদিন বিধানসভার সামনে বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেস।
যুব কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে বিধানসভার গেটের সামনে আচমকাই তুলকালাম শুরু হয়। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। স্লোগান দিতে থাকেন। পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করতে থাকে। টানা হেঁচড়া চলতে থাকে। পরে একে একে যুব কংগ্রেস কর্মীদের টেনে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। স্লোগান দিতে থাকেন তাঁরা।
রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের তরফে তেমন একটা বিক্ষোভ আন্দোলন দেখা যায়না। যুব কংগ্রেসের এদিনের অভিযান অবশ্য সেদিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকার পর্যন্ত একটা বার্তা পৌঁছে দিতে বিধানসভা বা রাইটার্সের সামনে বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভ অনেক সময়েই নজর কেড়েছে। এদিন সেই পুরনো কৌশলই নিলেন যুব কংগ্রেস কর্মীরা। এদিকে আচমকা এমন হৈচৈতে অনেক পথচলতি মানুষ সেখানে দাঁড়িয়ে পড়েন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…