Kolkata

শহরে বৃষ্টি, প্রাণ জুড়োনোর আশায় শহরবাসী

অবশেষে শহরে বৃষ্টি। দুপুরে কিছুক্ষণের বৃষ্টিও যেন অনেকটা শান্তি বয়ে এনে দিল। বর্ষা প্রবেশ করার পরও কলকাতা ও তার আশপাশের এলাকা তেমন বৃষ্টি পায়নি এই সপ্তাহে। বরং বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে বলে পূর্বাভাস থাকলেও তা কলকাতায় হয়নি। ফলে শহরবাসী চাতকের মতই অপেক্ষা করছিলেন। একটানা গরম আর চরম অস্বস্তি। রাস্তায় বার হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। এই অবস্থায় একটু বৃষ্টির জন্য অপেক্ষায় বৃহস্পতিবার ও শুক্রবার কাটিয়ে দিয়েছে কলকাতা। শুক্রবার ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাকে বৃষ্টি বলেনা। তবে শনিবার সকাল থেকেই আকাশে ভাল মেঘ ছিল। মাঝে একটু রোদের দেখা মিললেও তা কিছুক্ষণের মধ্যে মেঘে ছেয়েছে। তবে আকাশে মেঘ থাকলেও অস্বস্তি ছিল চরমেই। রাস্তায় বার হওয়া মানুষজন হাঁসফাঁস করেছেন গরমে, ঘামে। বাড়িতে ফ্যানের তলাতেও এদিন গরম লেগেছে। তবে সেই সব ক্ষোভ, কষ্টকে ম্লান করে দুপুরে শহরে মেঘের গর্জন শুরু হয়। তারপরই নামে টিপটিপ বৃষ্টি।

প্রথমে টিপটিপ করে বৃষ্টি হলেও পরে ঝেঁপে বৃষ্টি পেয়েছে কলকাতা। বৃষ্টিতে ভেজা দুপুরের শহরে এদিন রাস্তায় ভিড় ছিল একটু হলেও কম। কারণটা শনিবার। সপ্তাহ শেষের ছুটির হাওয়া গায়ে লেগে গিয়েছিল। আর তারমধ্যে দুপুরের এমন সুন্দর বৃষ্টি আবহাওয়া বদলে দিয়েছে। রাস্তায় কাজে বার হওয়া মানুষও এদিন বৃষ্টি দেখে উল্লসিত। গরম আর অস্বস্তির হাত থেকে রেহাই পেতে এই বৃষ্টিটাই চাইছিলেন সকলে।

বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টি কিন্তু হয়নি। তবে বর্ষার শুরুতে যেমন মাঝেমধ্যেই বৃষ্টি নামে। ফের রোদ। ফের বৃষ্টি। সেই প্রবণতা শুরু হলেও কিন্তু ক্রমে গরম কমে যাবে। অস্বস্তি কমে যাবে। শহর ঠান্ডা হবে। বৃহস্পতিবার থেকেই পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়। শুক্রবারও টুকটাক বৃষ্টি হয়েছে। কিন্তু কলকাতা বৃষ্টি পেল শনিবারে এসে। তবে দুপুরের কলকাতায় সর্বত্র বৃষ্টি কিন্তু হয়নি। তবে মেঘ করে আছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026