ফাইল : নবান্ন, ছবি - আইএএনএস
ফের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। ৭ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গত রবিবার ছিল গতবারে বর্ধিত মেয়াদের শেষ দিন। ফলে সোমবার রাজ্য সরকারি কর্মচারিরা তাকিয়েছিলেন কী হয় সেদিকে। অবশেষে ৭ মাস আরও মেয়াদ বাড়ল বেতন কমিশনের। এই নিয়ে ৫ বার বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি হল। ২০১৫ সালের ২৭ নভেম্বর ষষ্ঠ বেতন কমিশন তৈরি হয়। তৈরি হয় অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে। তারপর থেকে সেই বেতন কমিশনের মেয়াদ বেড়েই চলেছে।
ফের বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধিতে ক্ষোভের পারদ চড়ছে রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে। ১০ বছর অন্তর তাঁদের বেতন কাঠামো সময়ের সঙ্গে নতুন করে তৈরি করতে বেতন কমিশন বসে। বেতন কমিশনে সাধারণত প্রতিবার বেতন বাড়ে। ফলে সেদিকে চেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারিরা। একইসঙ্গে ডিএ নিয়ে ক্ষোভ রয়েছে। মহার্ঘভাতায় এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারিরা। সেই ক্ষোভে কার্যত এদিন ঘৃতাহুতি দিয়েছে ফের বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি।
সময়ের সঙ্গে খরচ বাড়ে। তার সঙ্গে তাল মিলিয়ে তাঁদের বেতনেও বৃদ্ধি আশা করেন সরকারি কর্মচারিরা। সেই ২০১৫ সালে তৈরি হওয়ার পর এখনও মেয়াদ বেড়েই চলেছে ষষ্ঠ বেতন কমিশনের। ফলে তা নিয়ে হতাশাও বাড়ছে। এবার আবার লোকসভা ভোটে অনেকটাই ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারিদের একটা বড় ভোট ব্যাঙ্ক নিয়ে রাজ্য সরকারের ভাবার সময় এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…