Kolkata

হাজিরা এড়িয়ে সিবিআইয়ের কাছে আরও সময় চাইলেন রাজীব কুমার

কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে সোমবার সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকদের সামনে হাজির হতে নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সেই ডাকে এদিন সাড়া না দিয়ে বরং চিঠি পাঠিয়ে আরও সময় চাইলেন তিনি। সোমবার ২ সিআইডি আধিকারিক চিঠি নিয়ে সিবিআই দফতরে হাজির হন। হাজির হওয়ার জন্য রাজীব কুমার আরও ৭ দিন সময় চেয়েছেন। চিঠিতে হাজির না হওয়ার জন্য ব্যক্তিগত কারণ দর্শেছেন তিনি।

গত রবিবার সন্ধেয় সিবিআইয়ের একটি দল প্রথমে কলকাতার পুলিশ কমিশনারের লাউডন স্ট্রিটের বাসভবনে হাজির হয়। সেখানে নোটিস দেয়। তারপর সেখান থেকে তারা ডিসি সাউথের দফতর হয়ে হাজির হয় ভবানী ভবনে। সেখান থেকে ফিরে যান সিবিআই আধিকারিকরা। নোটিস দিতেই তাঁদের এই ঘোরাঘুরি। ভবানী ভবনে রাতে হাজির হওয়ার কারণ ছিল। কারণ তার আগেই নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে ফের ডিআইজি সিআইডি পদে ফিরিয়ে আনা হল।

নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর এখন ফের পূর্ণ ক্ষমতা পেয়েছে রাজ্য সরকারগুলি। নির্বাচন কমিশন তার ক্ষমতা বলে নির্বাচনের সময় রাজীব কুমারকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে নিয়োগ করেছিল। এখন যখন নির্বাচনী আচরণবিধি উঠে গেছে তখন আর নির্বাচন কমিশনের সেই নির্দেশের মূল্য নেই। এই অবস্থায় রাজ্য সরকার রাজীব কুমারকে তাঁর পুরনো জায়গায় ফিরিয়ে আনল।

সারদা মামলায় প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে। সেজন্য সিবিআই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এমনকি রাজীব কুমারকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও সুপ্রিম কোর্টে জানায় সিবিআই। সুপ্রিম কোর্ট আগে রাজীব কুমারের গ্রেফতারিতে রক্ষাকবচ রাখলেও গত সপ্তাহে তা তুলে নেয়। যদিও নিম্ন আদালতে আগাম জামিনের আর্জি রাজীব কুমার করতে পারেন বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026