Kolkata

কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল, ফল জানবেন কীভাবে

২০১৯ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ এখন সময়ের অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। এবছর ৮ লক্ষ ১৬ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে বসে। ১২ ক্লাসের এই ফল প্রকাশ ঘিরে এখন প্রত্যেক পরীক্ষার্থীই দুরুদুরু বুকে অপেক্ষায়। ফল প্রকাশ হলে কীভাবে দ্রুত জানবেন ফলাফল? এটাই স্বাভাবিক প্রশ্ন এখন। সকলেই চাইবে যত দ্রুত সম্ভব নিজের ফলাফল জানতে।

ফলাফল জানা যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। সংসদের নিজস্ব ওয়েবসাইট wbchse.nic.in এই ওয়েবসাইটে গিয়ে সেখানে দেওয়া পদক্ষেপ পরপর পার করলেই মিলবে রেজাল্ট। এছাড়া examresults.net, indiaresults.com-এর মত বিভিন্ন রেজাল্ট ওয়েবসাইটেও মিলবে ফলাফল। মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীরা এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবে। যা করতে হবে সেটা হল নিজের মোবাইল ফোনের মেসেজে গিয়ে টাইপ করতে হবে ডব্লিউবি১২ তারপর লিখতে হবে নিজের রোল নম্বর। এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে ৫৬২৬৩ নম্বরে। তাহলে এসএমএস-এর মাধ্যমেই যে কেউ তার ফল জানতে পারবে।

২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারির ২৬ তারিখে। চলে ১৩ মার্চ পর্যন্ত। ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৩.৫৭ শতাংশ। এবার কী হবে পাশের হার? এবার কী গতবারের শতাংশকে ছাপিয়ে যাবে ফলাফল? নাকি কম হবে পাশের হার? কে হবে প্রথম, মেধা তালিকায় নাম থাকবে কাদের? তা জানতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026