Kolkata

রাত পোহালেই মাধ্যমিকের ফল, কীভাবে জানবেন রেজাল্ট

প্রায় ১০ লক্ষ ৬৬ হাজার পরীক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামী মঙ্গলবার। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিন পর বার হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেসব পরীক্ষার ভাল ফলের ওপর অনেকটা নির্ভর করে পছন্দের পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার। কিন্তু মাধ্যমিকের রেজাল্টের একটা অন্যই মাত্রা রয়েছে। হয়ত জীবনের প্রথম পরীক্ষা বলেই। পরীক্ষার্থীরা তো বটেই এমনকি সাধারণ মানুষের মধ্যেও মাধ্যমিকের ফল নিয়ে একটা আলাদা কৌতূহল থাকে।

মঙ্গলবার বেলা ১০টা থেকেই ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এজন্য প্রধান ভরসা অবশ্যই ইন্টারনেট অথবা এসএমএস। ইন্টারনেটে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.org-এ ফল জানা যাবে। এছাড়া examresults.net, exametc.com-এর মত সাইটগুলো থেকেও ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানার সুবিধা রয়েছে। সেক্ষেত্রে WB লিখে রোল নম্বরটা দিয়ে পাঠিয়ে দিতে হবে ৫৬২৬৩ অথবা ৫৪২৪২ নম্বরে। এখন শুধু রাত পার হওয়ার জন্য দুরুদুরু বুকে অপেক্ষা। তারপরই পরিস্কার হয়ে যাবে মাধ্যমিকে কে কি ফল করল।

News Desk

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026