Kolkata

বিদ্যাসাগর কলেজে কালো কাপড় বেঁধে বিক্ষোভে ছাত্র-অধ্যাপক

বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজে বুধবার প্রতিবাদ জানালেন অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। সামিল হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছাত্ররাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে মালা পরিয়ে তার চারধার ঘিরে অধ্যাপক ও ছাত্রছাত্রীরা বসে পড়েন। অনেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল। কোনও সোচ্চার প্রতিবাদ নয়, তাঁদের অবস্থান ও কালো কাপড়ে ঢাকা মুখ বুঝিয়ে দিচ্ছিল প্রতিবাদের ভাষা। ছবি এঁকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ জানান তাঁরা।

বিদ্যাসাগর কলেজে পড়ুয়া ও অধ্যাপক ও অধ্যাপিকাদের এদিনের প্রতিবাদ অবস্থান দীর্ঘক্ষণ চলে। ছবি এঁকে বিদ্যাসাগরের ভাঙা আবক্ষ মূর্তিকে তুলে ধরা হয়। তবে বিক্ষোভ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। গত মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহ-র রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে হামলার ঘটনা ঘটে। যা থেকে উত্তেজনা ছড়ায়। সেই সময় বিজেপির হামলাকারীরা বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে দেয় বলে এদিন দাবি করেন প্রতিবাদকারীরা।

শুধু বিদ্যাসাগর কলেজ বলেই নয়, এদিন সকাল থেকে রাজ্য জুড়েই শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। এদিন সকাল থেকে সাধারণ মানুষেরও আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026