Kolkata

শহরের বাজারে বাজারে ঘোরা শুরু করল টিকা বাস

শহরের বিভিন্ন বাজারে এবার থেকে ঘুরে বেড়াবে টিকা বাস। এর উদ্বোধন করেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

শহরের বিভিন্ন বাজারে এবার ঘুরবে টিকা বাস। বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। বাসটি পরিবহণ দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে।

তবে এ বাসে কোনও গন্তব্যে পৌঁছনো যাবে না। কোনও যাত্রীকে নিয়ে এই বাস ছুটবে না। বাসে থাকবে টিকা প্রদানের বন্দোবস্ত। বিভিন্ন বাজারে বাজারে গিয়ে দাঁড়াবে এই বাস।

ভ্যাক্সিন অন হুইলস নাম দিয়ে এই বাস বৃহস্পতিবার থেকেই চালু হল। বাসটি ঘোরার বিশেষ কারণ রয়েছে। কলকাতার বিভিন্ন বাজার এলাকায় বহু মালবাহক, দোকানদার, সবজি বিক্রেতা, মাছ-মাংস বিক্রেতা, হকারদের টিকাকরণ করতেই এই উদ্যোগ গ্রহণ করল কলকাতা পুরসভা।

বাসটি যে বাজারে গিয়ে দাঁড়াবে সেখানকার স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হবে বাসের মধ্যে টিকাকরণ। ওই বাসের মধ্যেই বসে হবে রেজিস্ট্রেশন। তারপর সেখানেই টিকা দেওয়া হবে।

টিকা দেওয়ার পর ওই ব্যক্তি নিজের কাজে যেতে পারেন। তবে তাঁর কোনও সমস্যা হলে বাসে থাকা চিকিৎসক দ্রুত তাঁর কাছে পৌঁছে ব্যবস্থা নেবেন।

যেহেতু টিকাগ্রহণকারী ওই বাজারের সঙ্গেই যুক্ত, তাই তিনি বাসের কাছেই থাকছেন। টিকাকরণ সেদিনের মত শেষ হলেও বাসটি তারপর আরও আধঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকবে। সে সময়ের মধ্যেও কারও যদি কোনও সমস্যা হয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার এই ভ্যাক্সিন অন হুইলস তার যাত্রা শুরু করল কলকাতার পোস্তা বাজার দিয়ে। পোস্তা বাজারে এই বাসে টিকাকরণের উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী শশী পাঁজা।

ফিরহাদ হাকিম বলেন, বাজারের দোকানদাররা অনেকে বাজার ছেড়ে টিকা নিতে যাওয়ার সময় করে উঠতে পারছেন না। তাই তাঁদের সুবিধার্থে এবার তাঁদের কাছেই হাজির হল টিকাকরণের সুবিধা।

দোকানি দোকান থেকে এসে টিকা নিয়ে ফের দোকানে ফিরে যেতে পারবেন। তারপর সেখানে আধঘণ্টা তিনি দোকানেই থাকছেন। এর মধ্যে কোনও সমস্যা হলে তাঁর কাছে পৌঁছে যাবেন চিকিৎসক।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026