Kolkata

কৌটো ঘিরে বোমাতঙ্ক, ব্যস্ত সময়ে মেট্রোয় আতঙ্ক

ঘড়ির কাঁটায় বেলা ১১টা বেজে ১০ মিনিট। চূড়ান্ত ব্যস্ত সময়। কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে তখন থিকথিক করছে মানুষের ভিড়। এমন সময় স্টেশনের টিকিট কাউন্টারের পাশে স্টোর রুমের ধারে একটি লাল কৌটো পড়ে থাকতে দেখেন মেট্রোকর্মীরা। রহস্যময় কৌটোটি ঘিরে মুহুর্তে বোমাতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকে আতঙ্কে প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। নির্ধারিত সময়ে মেট্রো আসলেও অনেকে ট্রেনে পা দেননি। আতঙ্কে মেট্রোর সফর ছেড়ে বাসেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন কেউ কেউ। এদিকে কৌটো রহস্য ভেদ করতে ততক্ষণে মেট্রো কর্তৃপক্ষ খবর দিয়েছেন ভবানী ভবনে।

খবর পেয়ে বম্ব স্কোয়াড, ২টি স্নিফার কুকুর সহ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কৌটোটিকে পরীক্ষার জন্য সাবধানে পুলিশ ভ্যানে তোলেন বম্ব স্কোয়াডের সদস্যরা। কে বা কারা মেট্রোর মধ্যে কৌটোটি রেখে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। মেট্রো স্টেশনের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরে স্টেশন চত্বর তন্নতন্ন করে খুঁজে দেখা হয় আর কোথাও কোনও কৌটো জাতীয় বস্তু পড়ে আছে কিনা! তবে আর কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এদিনের বোমাতঙ্কের ঘটনায় মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়নি। সাধারণ ও নিত্য যাত্রীদের কথা ভেবে পুলিশি তৎপরতায় স্বাভাবিক ছিল মেট্রো চলাচল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026