Kolkata

ভারতের প্রথম নদীর তলার মেট্রোয় প্রধানমন্ত্রী, গঙ্গার নিচে লেখা হল ইতিহাস

ভারতে এই প্রথম কোনও মেট্রো ছুটল নদীর তলা দিয়ে। যাতে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের সঙ্গে গল্প করতে করতে পার করলেন গঙ্গা।

৪০ বছর আগে ভারত মেট্রো রেল দেখেছিল কলকাতাতে। কলকাতায় দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল সেদিন। সেই মেট্রো কেমন দেখতে, কেমন লাগে মাটির তলার এই সফর তা অনুভব করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয়েছিলেন কলকাতায়। মেট্রোয় সফর করে তাঁদের বিস্ময় কাটেনি দীর্ঘ সময়।

এখন অবশ্য ভারতের অনেক শহরেই মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে। তবে ৪০ বছর আগে ভারতের প্রথম মেট্রোর মত ৪০ বছর পর ফের মেট্রো রেলের ইতিহাসে কলকাতা প্রথম কিছু করে ইতিহাস লিখল। গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো রেল।

এই প্রথম ভারতের কোনও মেট্রো নদীর তলা দিয়ে যাত্রা করল। গঙ্গার তলা দিয়ে মেট্রো রেলের বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো সফরের উদ্বোধন করাই নয়, গঙ্গার তলা দিয়ে এই মেট্রো সফরে শামিলও হলেন প্রধানমন্ত্রী। এই সফরে মেট্রো রেলের সিটে তাঁর সফর সঙ্গী হল স্কুলের পড়ুয়ারা।

তাদের সঙ্গে গল্প করতে করতেই মেট্রোয় গঙ্গা পার করেন প্রধানমন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে পড়াশোনা ও তাদের অন্য ভালোলাগার বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

এদিন সশরীরে তিনি গঙ্গার তলার মেট্রো পরিষেবার উদ্বোধনে হাজির থাকলেও তার সঙ্গে ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এসপ্ল্যানেড হাওড়া মেট্রোর উদ্বোধনে তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026