Kolkata

মেট্রোর থার্ড লাইনে আগুনের ফুলকি, অফিস টাইমে যাত্রীদের চরম দুর্ভোগ

মেট্রোয় আগুন আতঙ্ক পিছু ছাড়ছে না। ফের বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে মেট্রোর থার্ড লাইনে আগুনের ফুলকিতে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। দ্রুত ট্রেন ফাঁকা করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ দমদম স্টেশনে ঢোকার মুখেই থার্ড লাইন থেকে আগুন বার হতে দেখা যায়।

থার্ড লাইনের বিদ্যুৎ বন্ধ করে ব্যবস্থা গ্রহণ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। ওই সময়টা অফিস টাইম। ফলে দমদম স্টেশনে তখন প্রচুর যাত্রী মেট্রো অপেক্ষায়। এই অবস্থায় মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কেন আগুনের ফুলকি তা খতিয়ে দেখা শুরু হয়। কিছুটা ধোঁয়াও বার হতে দেখেন অনেকে।

গিরিশ পার্ক ও দমদমের মধ্যে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যার শিকার হন যাত্রীরা। ঘণ্টা দেড়েক পর অবস্থা স্বাভাবিক হয়। যাত্রীদের প্রশ্ন এভাবে কেন মাঝেমধ্যেই মেট্রোয় বিপত্তি ঘটছে? কেন ঠিকমত দেখভাল হচ্ছেনা মেট্রো পরিষেবার? মেট্রো এখন কলকাতা শহরের পরিবহণের বড় ভরসা। সেখানে এমন হতে থাকলে তো আগামী দিনে আতঙ্কে অনেকে মেট্রো চড়তেই ভেবে দেখবেন বলে মনে করছেন এদিন স্টেশনে স্টেশনে আটকে পড়া যাত্রীরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026