Kolkata

মেট্রো স্টেশনে ঢুকে বন্‌ধ করার চেষ্টা!

বাকি রইল না মেট্রো স্টেশনও। শুধু যা মেট্রোর লাইনে বসে পড়াটা বাকি রইল! মঙ্গলবার কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি কর্মীরা দুপুরে ময়দান মেট্রো স্টেশনের একদম প্ল্যাটফর্মে পৌঁছে যান। তারপর দমদমগামী একটি মেট্রোর কেবিনের সামনে বিক্ষোভ শুরু করেন। হাতে ছিল আইএনটিইউসি-র পতাকা। স্লোগান দিতে থাকেন তাঁরা। এমন কাণ্ড বড় একটা দেখে অভ্যস্ত নন মেট্রোয় যাতায়াত করা যাত্রীরা। সকলে অবাক হয়ে যান। বন্‌ধ আগেও হয়েছে। কিন্তু একেবারে মেট্রো স্টেশনে ঢুকে বন্‌ধের সমর্থনে হৈচৈ এই প্রথম।

দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। তাঁদের সরিয়ে দেওয়া হয়। মেট্রোর টিকিট পাঞ্চের গেটেও কিছুক্ষণ বিক্ষোভ দেখান ধর্মঘটীরা। এদিন ধর্মঘটীদের স্টেশন থেকে বাইরে এনে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হওয়ার পর ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026