ফাইল : অমিতাভ বচ্চন, ছবি - আইএএনএস
ভাইফোঁটা মানেই উৎসবে দাঁড়ি নয়। অন্তত কলকাতাবাসীর কাছে তো নয়ই। কারণ তার ঠিক পরদিনই কলকাতা মাততে চলেছে আর এক উৎসবের আনন্দে। কলকাতা চলচ্চিত্র উৎসব। আগামী শনিবার ১০ নভেম্বর এই উৎসবের উদ্বোধন। উদ্বোধন করবেন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। সঙ্গে থাকবেন শাহরুখ খান। থাকবেন আরও অনেক চিত্র তারকা। বাংলা চলচ্চিত্র জগতের ছোট বড় নক্ষত্রেরা।
২৪ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস থাকছে অস্ট্রেলিয়া। এছাড়া মোট ৭০টি দেশের ১৭১টি সিনেমা এবার প্রদর্শিত হবে। থাকবে ১৫০টি শর্ট ফিল্ম ও তথ্যচিত্র। কলকাতার মোট ১৬টি প্রেক্ষাগৃহে এগুলি প্রদর্শিত হবে। ৮ দিনের এই উৎসবের সূচনা হবে বাংলা সিনেমার অন্যতম ক্লাসিক ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ দিয়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…