Feature

কাজিরাঙার জঙ্গলে কেবল গণ্ডারের টানে নয়, পর্যটকরা ছোটেন বিগ ফাইভ-এর আকর্ষণে

অসমের কাজিরাঙার জঙ্গল যে কোনও পর্যটকের জন্য একটা দারুণ অভিজ্ঞতা। তবে সেটা কেবল গণ্ডারের জন্য নয়। কাজিরাঙার টান আটকে আছে বিগ ফাইভে।

কাজিরাঙা জাতীয় উদ্যান ইউনেস্কো তালিকাভুক্ত একটি হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী স্থান। কাজিরাঙার জঙ্গলে প্রতিবছরই দেশি বিদেশি পর্যটকদের ভিড় উপচে পড়ে।

কাজিরাঙা বললেই যেটা প্রথমেই সকলের মনে আসে সেটা হল একশৃঙ্গ গণ্ডার। কাজিরাঙার জঙ্গলে এই একশৃঙ্গ গণ্ডার দেখার সুযোগ ছাড়তে চান না কেউই। কিন্তু কাজিরাঙা দেখতে আসা পর্যটকেরা কেবলই একশৃঙ্গ গণ্ডারের টানে এখানে হাজির হন না। আসেন বিগ ফাইভ-এর টানে।

কাজিরাঙার সবুজে ভরা জঙ্গল নিজেই প্রকৃতি প্রেমীদের মন ভাল করা জায়গা। যেখানে বিবিধ বন্যপ্রাণি, নানারকম পাখি ভরে আছে। কাজিরাঙায় ঘোরার সময় এদের দেখা পাওয়া যায়। তাদের ডাক থেকে প্রকৃতির বুকে নিজেদের মত জীবন কাটানো উপভোগ করেন পর্যটকেরা।

তবে কাজিরাঙার গণ্ডারের পাশাপাশি এই জঙ্গল বিখ্যাত তার বিগ ফাইভের জন্য। কি এই বিগ ফাইভ? বিগ ফাইভ হল ৫টি বড় চেহারার প্রাণি যাদের কাজিরাঙার জঙ্গলে দেখতে পাওয়া যায়।

এদের মধ্যে রয়েছে বড় চেহারার হাতি। হাতির পাল কাজিরাঙার জঙ্গলের এক অন্যতম আকর্ষণ। সেই সঙ্গে কাজিরাঙায় দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগারের। কাজিরাঙায় কিন্তু যথেষ্ট সংখ্যক বাঘ রয়েছে।

ওয়াইল্ড ওয়াটার বাফেলো হল একটি প্রজাতির মহিষ। কাজিরাঙার জঙ্গলে পর্যটকেরা ওই মহিষদেরও দেখতে যান। এছাড়া কাজিরাঙার বিগ ফাইভের আরও একটি হল বারশিঙ্গা হরিণ। যাদের কখনও ঘাস জমিতে বিচরণ করতে বা কোনও জলাশয়ের ধারে ঘুরে বেড়াতে দেখা যায়।

একশৃঙ্গ গণ্ডার সহ এই ৫ প্রাণি হল কাজিরাঙার অন্যতম টান। এছাড়া কাজিরাঙার সবুজ প্রকৃতি, প্রচুর জল, নানা পশুপাখি টেনে আনে পর্যটকদের।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *