Entertainment

ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকার সঙ্গে কী করেছিলেন কার্তিক আরিয়ান

সামনেই ভ্যালেন্টাইনস ডে। প্রেমের উৎসব। সারা বিশ্ব জুড়েই তারুণ্য অপেক্ষা করছে সেই দিনটার জন্য। ১৪ ফেব্রুয়ারির সকাল হওয়ার জন্য। তার আগে অবশ্য রোজ ডে, চকোলেট ডে এবং এমন কিছু দিন দিয়ে ভ্যালেন্টাইনস ডে-র আবহ তৈরি হওয়া শুরু হয়ে যায়। তবে প্রেমের স্বপ্নময় সোনালি জগতে ভ্যালেন্টাইনস ডে অবশ্যই এক অন্যতম আকর্ষণ। কিশোর বয়স থেকেই ভ্যালেন্টাইনস ডে দিনটা মনের মানুষের সঙ্গে কাটাতে চান সকলে। বলিউড তারকা কার্তিক আরিয়ানও তার অন্যথা নন। তখন তাঁর ১৬ বছর বয়স। প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেড়িয়ে একদম হাতে নাতে ধরা পড়ে যান এক পরিচিতের কাছে।

পড়ুন : শেষে কিনা অটোয় বসে খেতে হল কার্তিককে

কার্তিক আরিয়ান এসেছিলেন একটি জনপ্রিয় টিভি শো-তে। সেখানেই তিনি সেই ঘটনার কথা ফাঁস করেন। কার্তিক জানান, তাঁর যখন ১৬ বছর বয়স তখন তিনি যে মেয়েটির সঙ্গে প্রেম করতেন সে স্কুলে তাঁর পাশেই বসত। সমবয়সী, একই ক্লাসের। তারা নিজেদের মধ্যে প্রশ্নোত্তর, অ্যাসাইনমেন্ট ভাগাভাগিও করত। সেইসময় ভ্যালেন্টাইনস ডে-তে ২ জন ঠিক করে বেড়াতে যাবে। একান্তে সময় কাটাবে কিছুটা।

পড়ুন : বিছানায় কার্তিককে পেলে অবাক হবেন না তিনি, সুন্দরী আলিয়ার প্রতিক্রিয়া

পরিকল্পনা মত কার্তিক তাঁর প্রেমিকার সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা করেন। কার্তিকের মতে, তাঁরা বাইরে বার হলেও সবসময় একটা আতঙ্ক কাজ করত এই বুঝি বাড়ির কেউ দেখে ফেলল। আর পড়বি তো পড় সেদিনই এক পরিচিতের সামনে পড়ে যান তাঁরা। বেগতিক বুঝে চরম ঘাবড়ে গিয়ে নিজের প্রেমিকাকে সেদিন নিজের তুতোবোন বলে চালিয়ে দিয়েছিলেন কার্তিক। সেদিনের কথা তিনি এখনও ভুলতে পারেননি। প্রেমিকাকে ভ্যালেন্টাইনস ডে-র দিন তুতোবোন বলে চালানো অবশ্যই সহজ কথা নয়! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026