Entertainment

বলিউডে নক্ষত্রপতন, চলে গেলেন শোলের ‘সুরমা ভোপালি’ জগদীপ

শোলে সিনেমার বিখ্যাত চরিত্র সুরমা ভোপালি-র চরিত্রে অভিনয় করা বলিউডের বিখ্যাত অভিনেতা জগদীপের মৃত্যু হল।

মুম্বই : বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন। অবশেষে বুধবার চলে গেলেন বলিউডের অন্যতম কমেডিয়ান জগদীপ। বয়স হয়েছিল ৮১ বছর। মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর। করোনার কারণে এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে বলিউডের অভিনেতা, অভিনেত্রীরা সশরীরে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে না পারলেও তাঁরা সোশ্যাল মিডিয়ায় শোক ব্যক্ত করেছেন। তাঁর দেহ মুম্বইতেই কবর দেওয়া হয়। উপস্থিত ছিলেন তাঁর ২ ছেলে জাভেদ জাফরি এবং নাভেদ জাফরি। জগদীপকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বলিউডের আর এক বিখ্যাত অভিনেতা জনি লিভার।

জগদীপ নামেই তিনি বলিউডে খ্যাত হলেও তাঁর আসল নাম ছিল সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। ‘আফসানা’ নামে একটি সিনেমায় শিশু চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে পা রাখেন জগদীপ। এরপর দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে বলিউডে অভিনয় করেছেন। প্রায় ৪০০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বহু সিনেমায় তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রাখলেও জগদীপ চিরন্তন হয়ে বেঁচে থাকবেন শোলে সিনেমায় সুরমা ভোপালি চরিত্রে অভিনয় করার জন্য। সুরমা ভোপালির মাধ্যমেই চিরদিন মনে থাকবেন তিনি। এছাড়াও জগদীপের বেশ কিছু মনে রাখার মত সিনেমার মধ্যে রয়েছে, ‘দো বিঘা জমিন’, ‘ভাবি’, ‘বরখা’, ‘ব্রহ্মচারী’, ‘শাহেনশা’ এবং এমন অনেক সিনেমা। তাঁকে শেষবারের মত সিনেমায় দেখা গেছে ২০১৭ সালে ‘মস্তি নহি সস্তি’ সিনেমায়।

অমিতাভ বচ্চন থেকে জাভেদ আখতার, অনেকেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন ট্যুইট করে। জাভেদ আখতার এও লিখেছেন জগদীপকে যতটা ব্যবহার করা যেত ততটা ব্যবহার করা হয়নি। একেবারেই নিজস্ব একটি অভিনয় ভঙ্গির জন্য বিখ্যাত জগদীপের বাচনভঙ্গি ছিল একদম অন্যরকম। যা চিরদিন অমর হয়ে থাকবে। জগদীপের মৃত্যুতে বলিউড ফের এক রত্নকে হারাল বলে লিখেছেন অমিতাভ বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গয়না বেচে ছেলের স্বপ্নপূরণে জুতো কিনে দিয়েছিলেন মা, সেই ছেলে নজর কাড়লেন দেশের

ভারতে ক্রিকেটের একটা আলাদাই আকর্ষণ আছে। আইপিএল চলছে। সেই আইপিএল-এ অভিষেকেই নজর কেড়ে নিলেন দারিদ্রের…

April 14, 2026

হাপুস আমের এমন বেহাল অবস্থা আগে হয়নি, পাওয়া যাচ্ছেনা ভারতের অন্যতম সেরা আম

যাঁরা হাপুস আমের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা স্পষ্ট দাবি করছেন এত কম ফলন এর আগে…

April 14, 2026

দেশের নতুন এক্সপ্রেসওয়ে দিয়ে নিশ্চিন্তে ছুটবে গাড়ি, নিচে ঘুরে বেড়াবে বন্যপ্রাণিরা

একটি অভিনব এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ধরে যেমন প্রবল গতিতে নিশ্চিন্তে ছুটবে…

April 14, 2026

জাতীয় সড়কে গাড়িতে অতিরিক্ত বোঝাই হলেই মোটা জরিমানা, ওজন ভেদে বদলাবে অঙ্ক

জাতীয় সড়ক দিয়ে পণ্যপরিবহনের সময় কোন গাড়ি কতটা পণ্য বোঝাই করতে পারবে তার একটা নির্দিষ্ট…

April 14, 2026

বাংলার পয়লা বৈশাখ, অন্যান্য রাজ্যেও কীভাবে পালিত হয় দিনটা, কি তার বিশেষত্ব

বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডারের শুরু। পয়লা বৈশাখ বাংলায় পালিত হয়। অন্যান্য রাজ্যেও দিনটি পালিত হয়…

April 14, 2026

মেষ রাশির বুধবার নববর্ষের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৫ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 14, 2026