Kolkata

মাদার হাউস ওড়াতে চেয়েছিল মুসা : এনআইএ

কলকাতার মাদার হাউস উড়িয়ে দেওয়ার ছক কষেছিল মুসা। চার্জশিটে এমনই উল্লেখ করল এনআইএ। গত ৪ জুলাই সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় মহম্মদ মুসাকে। মুসার সঙ্গে যে আইএসের হ্যান্ডলারদের যোগাযোগ রয়েছে তার তথ্য প্রমাণও হাতে আসে এনআইএ-র। এরপর মুসাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এনআইএ আধিকারিকরা। এবার চার্জশিটে এনআইএ জানাল, কলকাতার মাদার হাউস উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল মুসা। তাদের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ, মার্কিন ও রাশিয়ান পর্যটকরা। যাঁরা কলকাতায় এলে মাদার হাউসে আসেনই। মাদার হাউস ওড়াতে পারলে এই সব বিদেশি পর্যটকরা মারা যেতেন। আর সেটাই চেয়েছিল মুসা। কেন এমন ভাবনা, এনআইএ জানিয়েছে, সিরিয়া ও লিবিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করছে এই দেশগুলি। তাই এদের দেশের মানুষকে হত্যা করে তার বদলা নিতে চেয়েছিল আইএস অনুরাগী মুসা। এদিকে এফবিআই ও বাংলাদেশের আরএবি মুসাকে জেরা করেছে। তাদের সন্দেহ বাংলাদেশের ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে যে সন্ত্রাসবাদী হানা হয় তাতেও মুসা যুক্ত।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026