বরফের তৈরি হাঙর, ছবি – সৌজন্যে – ফেসবুক – @carlosmaldonadoart
একটা ছবি দেখে প্রথম মাথায় আসে তিনিও এমন কিছু তৈরি করে ফেলতে পারেন। পারতেন না যদি না শীতকাল হত। ভরা শীত থাকায় সুযোগটা সহজেই হাতে এসে গেল। অবসর সময় রয়েছে। তাই ২ ছেলেকে সঙ্গে করে বেরিয়ে এলেন বাগানে।
বাগান অবশ্য বলে দিতে হবে। কারণ সবটাই বরফে ঢাকা পড়েছে। চারধারে বরফ পড়ছে। তিনি সময় নষ্ট না করে ২ ছেলেকে সঙ্গে করে কাজে হাত লাগান।
এরপর সাড়ে ৪ ঘণ্টা আর কোনও দিকে তাকাননি। একমনে কাজ করে চলেন। সাড়ে ৪ ঘণ্টা পর দেখা যায় আশপাশে পড়ে থাকা বরফ তাঁর শিল্পকীর্তিতে জমাট বেঁধে তৈরি করে ফেলেছে একটি সাদা হাঙর।
২০ ফুট লম্বা সেই বরফের হাঙর এতটাই নিখুঁত হয় যে যে কারও চোখ আটকে যেতে বাধ্য। এবার তিনি রং তৈরি করে সেই সাদা বরফের হাঙরকে আরও জীবন্ত করে তোলেন।
এই রং করতে তাঁর আরও দেড় ঘণ্টা খরচ হয়। সব মিলিয়ে ৬ ঘণ্টায় তাঁর বাগানে তখন আস্ত একটি হাঙর বিরাজ করছে।
যা দেখে প্রথমে প্রতিবেশি, তারপর মুখে মুখে শুনে আরও দূর দূর থেকে লোকজন হাজির হতে থাকেন সেটা দেখার জন্য। ক্রমে ভিড় জমতে থাকে তাঁর বাড়ির বাগানের সামনে।
অনেকেই সেই হাঙরের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কার্যত গৃহকর্তার এই খামখেয়ালি শিল্প দেখতে এত ভিড় জমে যায় যে তা সামাল দিতে হিমসিম খেতে হয় আমেরিকার আইওয়া শহরের ওই বাসিন্দাকে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…