Kolkata

বইমেলার ঠিকানা বদল

ফের ঠিকানা বদলাচ্ছে কলকাতা বইমেলা। প্রথমে রবীন্দ্র সদন। তারপর পার্ক স্ট্রিট সংলগ্ন ময়দান। অবশেষে মিলনমেলা। একের পর এক ঠিকানা বদল করেছে এ শহরের সবচেয়ে বড় বই উৎসব। ফের সেই উৎসবের স্থান পরিবর্তিত হতে চলেছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে হবে আগামী বইমেলা। বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বইমেলার নতুন এই ঠিকানা চূড়ান্ত করেন মঙ্গলবার।

স্থান পরিবর্তন হলেও স্বাদ যে একই থাকবে তার আশ্বাস দিয়েছেন ত্রিদিববাবু। গত বইমেলায় স্টলের সংখ্যা ছিল ৭৪৬টি। প্রায় ১৮ একর জায়গা জুড়ে ছিল এই মেলা। অন্যদিকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে জমি রয়েছে ১৩-১৪ একর মত। জায়গা কম হলেও স্টলের পরিমাণ কমবেনা বলে আশ্বাস দিয়েছেন গিল্ড সভাপতি।

২০১৭-র বইমেলা চলাকালীনই উদ্যোক্তাদের জানানো হয়েছিল যে পরের বছর মিলনমেলার মাঠে সংস্কারের কাজ চলবে। বইমেলা সরাতে হবে। পরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেন্ট্রাল পার্ককে আগামী বছর বইমেলার ঠিকানা হিসাবে বেছে নেওয়া হয়।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026