Kolkata

৩১ জানুয়ারি শুরু নয়, পিছিয়ে গেল কলকাতা বইমেলা

কলকাতা বইমেলার দিনক্ষণ পিছিয়ে গেল। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল কলকাতা বইমেলা। তা পিছিয়ে গিয়েছে বলে গিল্ডের তরফে জানানো হয় সোমবার।

২০২১ সালে বইমেলা হতে পারেনি। তবে ২০২২-এর বইমেলা হবে বলেই জানানো হয়েছিল। তার দিনক্ষণ অনেক আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। বিধিনিষেধ সব মেনেই বইমেলার আয়োজনের স্থির হয়েছিল।

এরমধ্যেই জানুয়ারির শুরু থেকে শুরু হয় রাজ্যে কড়া বিধিনিষেধ। সংক্রমণ এখন হুহু করে বাড়ছে। এই পরিস্থিতিতে কলকাতা বইমেলা কী আদৌ ৩১ জানুয়ারি শুরু হবে? এ প্রশ্ন উঠছিল। তবে হওয়া বা না হওয়া নিয়ে কোনও ইঙ্গিত মিলছিল না। অবশেষে তা পরিস্কার হয়ে গেল।

আগামী ৩১ জানুয়ারি বইমেলা শুরু হচ্ছেনা। তা ১ মাস পিছিয়ে গেছে। বইমেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। সোমবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে একথা জানানো হয়েছে। তবে কারণ সংক্রমণ নয়, কারণ ভোট।

যা জানা যাচ্ছে তাতে আগের ঘোষণা মত ২২ জানুয়ারি ছিল বিধাননগর পুরনিগমের নির্বাচন। তাই ৩১ জানুয়ারি বইমেলা সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হলে কোনও সমস্যা ছিলনা। কিন্তু সেই ভোট পিছিয়ে এখন ১২ ফেব্রুয়ারি করা হয়েছে।

সেক্ষেত্রে বিধাননগরে লাগু থাকছে নির্বাচনী আচরণবিধি। সেখানে বইমেলা করাটা একটা সমস্যার কারণ হতে পারত। তাই ভোট পার করে ২৮ ফেব্রুয়ারি থেকে বইমেলা ওই সেন্ট্রাল পার্কেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তখন হয়তো সংক্রমণেও কিছুটা লাগাম পড়তে পারে বলে মনে করছেন অনেকে। সংক্রমণ যত কমবে বইমেলার সাফল্য ততটাই উজ্জ্বল হবে। মানুষেও বেশি করে মেলায় আসার সাহস পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026