State

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, স্টেশন চত্বরে ধুন্ধুমার, অবরোধ

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মেচেদা স্টেশন। পূর্ব মেদিনীপুরের এই স্টেশনে শুক্রবার সকালে লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন এক যুবক। দিঘামুখী ট্রেনের ধাক্কায় সকাল সাড়ে ৭টা নাগাদ মৃত্যু হয় স্থানীয় যুবক আলম খানের। তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা স্টেশন চত্বর। শুরু হয় রেল অবরোধ। বন্ধ হয় যায় ট্রেন চলাচল। একটি লোকাল ট্রেন লক্ষ করে ইট-পাথর বর্ষণ করা হয় বলে অভিযোগ। রেল পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তাদেরও জনতার হাতে হেনস্তার শিকার হতে হয়।

এদিকে মেচেদার মত গুরুত্বপূর্ণ স্টেশনে জনতার ক্ষোভের জেরে অনেক স্টেশনে থমকে যায় লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন। চূড়ান্ত নাকাল হন যাত্রীরা। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই রেল অবরোধ থেকে স্টেশন চত্বরে ধুন্ধুমার অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসে বেলা ১২টা নাগাদ। রেল অবরোধ তুলে নেন ক্ষুব্ধ জনতা। আস্তে আস্তে ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে ৪ ঘণ্টা ওই ব্যস্ত লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় তা স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে‌ যায়।

News Desk

কুম্ভ রাশির রবিবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 18, 2026

মীন রাশির রবিবার অক্ষয়তৃতীয়ার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 18, 2026

হ্রদের জলের তলা থেকে উদ্ধার হল ঘোড়ায় টানা রথ, কাপ ডিশ থেকে মাটির বাসনপত্র

হ্রদ বলা হলেও এটি ছোটখাটো কিছু নয়। বিশাল জলরাশি। জলের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া…

April 18, 2026

দার্জিলিং স্টেশন থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস, নতুন ট্রেনে ভোটের কথা

ইউনেস্কো হেরিটেজেও এবার ভোটের হাওয়া। দার্জিলিং থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস। অপরূপ হিমালয় দেখতে দেখতে ছড়িয়ে…

April 18, 2026

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026