Sports

মরণ বাঁচন ম্যাচে নামছে জার্মানি, অঙ্কের জালে আর্জেন্টিনার জিয়নকাঠি

প্রথম ম্যাচ হেরে গিয়েছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল জার্মানি। অবশ্যই গ্রুপ লিগের প্রথম ম্যাচে তাদের হার লজ্জার। মেক্সিকোর চেয়ে ধারে ভারে অনেক এগিয়ে থাকা জার্মানিকে কিন্তু প্রথম ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বরং তুলনায় মেক্সিকো গতিতে বারবার পরাস্ত করেছে জার্মানিকে। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে এখন প্রবল চাপে জার্মান শিবির। শেষ ষোলো নিশ্চিত করতে তাদের বাকি ২টো ম্যাচই জিততে হবে। এদিন তারা নামছে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সুইডেনের বিরুদ্ধে। ইউরোপীয় ঘরানার ফুটবলে সুইডেন বেশ তৈরি দল। অনেক দিন ধরেই ভাল ফুটবল উপহার দিয়ে এসেছে তারা। ফলে এদিন সুইডেনকে হারানো জার্মানির জন্য সহজ হবেনা। কিন্তু যা পরিস্থিতি তাতে এফ গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট পেতে তাদের এদিন জিততেই হবে।

এদিকে আর্জেন্টিনার শেষ ষোলোয় পৌঁছনো এখন আর তাদের জিত দিয়ে নিশ্চিত হচ্ছেনা। বরং অনেক অঙ্কের গেরো পার করতে পারলে তবেই মিলবে চান্স। যার প্রথম শর্ত নাইজেরিয়াকে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারাতেই হবে। যদি তারা নাইজেরিয়াকে হারাতেও পারে, তাহলেও আইসল্যান্ড ক্রোয়েশিয়াকে হারালে আর্জেন্টিনার সুযোগ প্রশ্নের মুখে। তখন দেখা হবে গোল পার্থক্য। আর আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারাতে পারে। ওদিকে আইসল্যান্ড হেরে যায়। তাহলে শেষ ষোলোর টিকিট পাকা মেসি বাহিনীর। কিন্তু এটা মনে রাখা দরকার নাইজেরিয়া যা খেলছে তাতে আর্জেন্টিনার জন্য জয় কিন্তু মোটেও সহজ কাজ হবে না।

News Desk

হ্রদের জলের তলা থেকে উদ্ধার হল ঘোড়ায় টানা রথ, কাপ ডিশ থেকে মাটির বাসনপত্র

হ্রদ বলা হলেও এটি ছোটখাটো কিছু নয়। বিশাল জলরাশি। জলের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া…

April 18, 2026

দার্জিলিং স্টেশন থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস, নতুন ট্রেনে ভোটের কথা

ইউনেস্কো হেরিটেজেও এবার ভোটের হাওয়া। দার্জিলিং থেকে ছাড়ল ডেমোক্রেসি এক্সপ্রেস। অপরূপ হিমালয় দেখতে দেখতে ছড়িয়ে…

April 18, 2026

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026