State

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল ভারতীয় রেল।

গ্রীষ্মে ট্রেনে নানা প্রান্তে যাতায়াতের একটা চাপ প্রতিবছরই দেখতে পাওয়া যায়। সেই চাপ সামাল দিতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ঘোষণা করল ভারতীয় রেল। রাজ্য পেল একটি সামার স্পেশাল ট্রেন। যা বহু মানুষের প্রয়োজন মেটাবে। অন্য ট্রেনের ওপর চাপও কমবে।

এপ্রিল, মে, জুন ও জুলাই মাসের জন্য এই স্পেশাল ট্রেনটি ছুটবে মালদা টাউন থেকে গুজরাটের সুরাটের কাছের শিল্প শহর উধনা পর্যন্ত। ট্রেনটিতে এসি কামরা যেমন থাকছে, তেমনই থাকছে স্লিপার ও জেনারেল শ্রেণির কামরা। মোট ৩৮ ঘণ্টার এই সফরে অনেকগুলি স্টেশনে দাঁড়াবে এই সামার স্পেশাল ট্রেন।

প্রতি রবিবার মালদা টাউন স্টেশন থেকে সকাল সাড়ে ৯টায় ছাড়বে এই ট্রেন। তৃতীয় দিন রাত ১টা ২০ মিনিটে উধনা স্টেশনে পৌঁছবে। অন্যদিকে প্রতি বৃহস্পতিবার ট্রেনটি উধনা থেকে রাত ১১টায় ছাড়বে। তৃতীয় দিন সকাল ১১টায় মালদা টাউন স্টেশনে এসে পৌঁছবে।

উধনা থেকে এপ্রিলের ৯ তারিখ থেকে এই ট্রেন যাত্রা শুরু করছে। যা ২৩ জুলাই পর্যন্ত চলবে। মোট ১৬টি ট্রেন উধনা থেকে এই সময়কালে যাত্রা করবে।

অন্যদিকে মালদা টাউন থেকে ১২ এপ্রিল থেকে যাত্রা শুরু করছে এই স্পেশাল ট্রেন। যা ২৬ জুলাই পর্যন্ত চলবে। এরমধ্যে মোট ১৬টি ট্রেন মালদা থেকে যাত্রা করবে।

২০২৬ সালে ভারত জুড়ে মোট ১ হাজার ৪৮৪টি সামার স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করছে ভারতীয় রেল। যা ছোট দূরত্বেও যেমন যাতায়াত করবে, তেমন দূরপাল্লার ট্রেনও থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026