Sports

পাকিস্তানকে গোহারান হারাল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই পাক বধ। তাও আবার কার্যত হেলায়। ‘চিরশত্রু’ পাকিস্তানকে শনিবার হকির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম পর্যায়েই পেয়েছিল ভারত। নেদারল্যান্ডসের ব্রেদে শহরে এদিন পাকিস্তানকে গুণে গুণে ৪টি গোল দেন ললিত, মনদীপরা। খেলার ২৬ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন রমনদীপ সিং। এরপর খেলার প্রায় শেষের দিকে এসে ৫৪ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। করেন দিলপ্রীত সিং। এখান থেকে মাত্র ৬ মিনিটের ব্যবধানে আরও ২টি গোল হজম করতে হয় পাকিস্তানকে। ৫৭ মিনিটে গোল করেন মনদীপ সিং এবং ৬০ মিনিটের মাথায় গোল করে ভারতকে ৪-০-তে এগিয়ে দেন ললিত উপাধ্যায়।

এই নিয়ে ভারতের সঙ্গে শেষ ৯টি মুখোমুখিতে ৮টি হার হজম করতে হল প্রতিবেশি পাকিস্তানকে। তবে খেলার দিক থেকে পাকিস্তান যে একদম লড়াই দেয়নি তা নয়। খেলার ৫৪ মিনিট পর্যন্ত তারা ১ গোলে পিছিয়ে থেকেও লড়াই দিচ্ছিল। কিন্তু খেলার শেষ ৭ মিনিটে ৩টি গোল করে খেলার সব হিসেবনিকেশ বদলে দেয় ভারত।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – দ্যা হকি ইন্ডিয়া)

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026