Sports

ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বেনজির গণ্ডগোল

শনিবার ছিল মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সেখানে কার্যতই সামনে এসে গেল বাগানের ২ গোষ্ঠীর মধ্যে কোন্দল। সভায় টুটু বসুকে প্রেসিডেন্ট করা নিয়ে বচসা শুরু হয়। যা একসময়ে হাতাহাতিতে গড়ায়। মঞ্চ থেকে পড়ে যান প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। এরমধ্যেই টুটু বসু পন্থী ও তাঁর বিরোধী গোষ্ঠীর লোকজন কার্যত দুভাগে বিভক্ত হয়ে হৈচৈ শুরু করেন। প্রবল অচলাবস্থা তৈরি হয়।

টুটু বসু পন্থীদের নিয়ে অন্যদিকে স্লোগান দিতে থাকেন তাঁর ছেলে সৃঞ্জয় বসু। মঞ্চে তখন টুটু বসু নিজেও উত্তেজিত হয়ে পড়েন। বারবার উঠে আসার চেষ্টা করতে থাকেন। তাঁকে শান্ত করার চেষ্টা করেন বেশ কয়েকজন। কাছেই তখন বসে ক্লাব সচিব অঞ্জন মিত্র। তিনি চুপচাপ থাকলেও পরে হট্টগোলের মাঝে অসুস্থ হয়ে পড়েন। এত অশান্তির মধ্যে সভা চালানো অসম্ভব হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সভা। চলতে থাকে দুপক্ষের বাকবিতণ্ডা। মোহনবাগানের মত একটি শতাব্দী প্রাচীন ক্লাবে এমন এক ঘটনা কিন্তু মেনে নিতে পারছেন না সবুজ মেরুন সমর্থকেরা।

News Desk

ভারতীয় বিজ্ঞানীদের বড় সাফল্য, বামন ছায়াপথে লুকিয়ে থাকা ব্ল্যাক হোলের কথা বিশ্বকে জানালেন তাঁরা

আকাশগঙ্গায় ঘুরপাক খাচ্ছে অনেক বামন ছায়াপথ। আর সেখানেই লুকিয়ে আছে কৃষ্ণগহ্বররা। ভারতীয় বিজ্ঞানীরা খুঁজে বার…

April 17, 2026

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা, খুশি আলিয়া ভাট

বিশ্বের ১০০ জন প্রভাবশালীর নাম প্রকাশ করল টাইম ম্যাগাজিন। তালিকায় একমাত্র ভারতীয় চিত্রতারকা হিসাবে জায়গা…

April 17, 2026

ঝোপঝাড় কুঞ্জবনে হাত নয়, প্রাচীন পরম্পরা মেনে রক্ষিত হয় মরুরাজ্যের ওরান জমি

এ এক প্রাচীন পরম্পরা। যুগের পর যুগ ধরে ওরান এলাকার ঝোপঝাড়েও কেউ হাত দিতে পারেননা।…

April 17, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 17, 2026