Sports

ভারতের বিজয়রথে লাগাম দিল অজিরা

অবশেষে হারের মুখ দেখতে হল ভারতকে। দেশে বিদেশে একটানা জিতে চলা বিরাট বাহিনীর জেতাটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। ভারতবাসীও ভারতের খেলা মানেই জয়ের উল্লাসে মাতোয়ারা হচ্ছিলেন। সেই ধারাবাহিকতা এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে থমকে দিল অজি বাহিনী। ভারতকে ২১ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা থেকে মুখ বাঁচাল বিশ্বের অন্যতম সেরা দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। ব্যাট করতে নেমে ওপেনার ওয়ার্নার ও ফিঞ্চের দাপুটে ব্যাটিং বুঝিয়ে দেয় বড় ইনিংস গড়তেই মাঠে নেমেছে তারা। হয়ও তাই। ওয়ার্নারের ১২৪ ও ফিঞ্চের ৯৪ রানের স্বপ্নের ইনিংস অস্ট্রেলিয়াকে অক্সিজেন যোগানোর জন্য যথেষ্ট ছিল। এরপর হ্যান্ডসকম্বের ৪৩ বা হেডের ২৯ রানের ইনিংস অজি স্কোরকে আরও কিছুটা এগিয়ে দেয়। অবশেষে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৫ রানের পাহাড় গড়ে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অজিরা।

পাল্টা ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনিং জুটি রাহানে ও রোহিত শর্মা সমান দাপটে ব্যাট করতে শুরু করেন। ফলে রানের চাকা ঠিকঠাক ঘুরতে থাকে। রাহানে ৫৩ রানে আউট হওয়ার পর বিরাট-রোহিত ম্যাচের হাল ধরেন। ভালই উঠছিল রান। কিন্তু বিরাটের বোঝাপড়ার ভুলে অসময়ে বাজে রান আউট হয়ে ফিরতে হয় রোহিতকে। এটাই ছিল এদিনের ম্যাচের টার্নিং পয়েন্ট। এর কিছু পরে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাটও। কেদার ও পাণ্ডিয়া জুটি এরপর ভাল ব্যাট করে ভারতের জয়ের আশা জিইয়ে রাখেন।

পাণ্ডিয়া ৪১ রানে আউট হওয়ার পর কেদার-মণীশ জুটিও ভাল খেলছিল। কিন্তু রান ও বলের ফারাক কমাতে গিয়ে কেদারের একটা ছক্কা হাঁকানোর চেষ্টা বাউন্ডারি লাইনে রিচার্ডসনের হাতে জমা পড়ে যায়। ধোনি নামেন। কিন্তু তারপরই মণীশ ফের ছক্কা হাঁকানোর চেষ্টা করতে গিয়ে উইকেট হারান। ধোনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এদিনের জয়ের ফলে অস্ট্রেলিয়া ৫ ম্যাচের সিরিজে খাতা খুলল। সিরিজের ফল এখন ভারত ৩ অস্ট্রেলিয়া ১, বাকি আর ১টা ম্যাচ।

News Desk

এ প্রাণির দেহে বইছে নীল রক্ত, শরীরে কাজ করে চলেছে ৩টি হৃদযন্ত্র

প্রাণিজগতে আশ্চর্যের শেষ নেই। এ পৃথিবীতেই রয়েছে এমন এক প্রাণি যার দেহে বইছে লাল নয়,…

April 26, 2026

দেশের একাংশ জুড়ে অসহ্য গরম, ৪৬ ডিগ্রির কাছে পারদ, সতর্কতা জারি করল হাওয়া অফিস

পুড়ছে দেশের একটা বড় অংশ। পারদ তরতর করে চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহ চলছে। ৪৬ ডিগ্রির…

April 26, 2026

৩ হাজার ডাইনোসরের ডিম রক্ষা করতে নতুন আস্তরণের ব্যবস্থা

ডাইনোসরের যেমন জীবাশ্ম নানা প্রান্তে পাওয়া যায়, তেমনই ডাইনোসরের ডিমের জীবাশ্মও উদ্ধার হয়। এমনই বেশ…

April 26, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 26, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 26, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 26, 2026