Lifestyle

নিমেষে বিক্রি হয়ে গেল আলুভাজার গন্ধের পারফিউম

বিভিন্ন অনুষ্ঠানে সেজে গুজে একটু পারফিউম না মাখলে চলে না। সেই পারফিউমের গন্ধ আলুভাজার গন্ধে ভরা। এমন এক অভিনব পারফিউম বিক্রি হয়ে গেল নিমেষে।

বিয়েবাড়ি হোক বা কোনও অন্য অনুষ্ঠান বা কোনও মিলন উৎসব। সকলেই একটু সেজে গুজেই হাজির হন। সেই সাজ অসম্পূর্ণ থেকে যায় শরীর থেকে বার হওয়া সুগন্ধির সুবাস না থাকলে। ফলে ভরসা পারফিউম। যা ওই অনুষ্ঠানের দিনগুলোয় সাধারণত মানুষ মেখে থাকেন।

তার নানা মিষ্টি মন ভাল করা গন্ধ হয়। কিন্তু পারফিউমের গন্ধ ফ্রেঞ্চ ফ্রাই বা সহজ বাংলায় এক ধরনের আলুভাজার মতও হতে পারে এটা কেউ ভেবে দেখেছেন কি!

হয়তো এতটা অভিনবত্ব মাথায় আসেনি তেমন কারও। এবার কিন্তু সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধের পারফিউম বাজারে এল। বিক্রিও হয়ে গেল। তাও আবার হট কেকের মত।

মার্কিন মুলুকের আইডাহো রাজ্যের আইডাহো পটেটো কমিশন হল সেখানকার আলু উৎপাদনকারীদের অন্যতম সংগঠন। তারা খুব সীমিত সংখ্যক এক পারফিউম বাজারে আনে। সবটাই বিক্রি হয় অনলাইনে।

পারফিউমের বিশেষত্ব হল তার গন্ধ। ফ্রেঞ্চ ফ্রাই আলুভাজার গন্ধে ভরা এই পারফিউম সকলের এতটাই পছন্দ হয় যে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সব স্টক শেষ হয়ে যায়।

এমন এক অদ্ভুত গন্ধের পারফিউম মাথায় এল কীভাবে আইডাহো পটেটো কমিশনের? সংগঠনের তরফে জানানো হয়েছে, মার্কিন মুলুকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দারুণ কদর। ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন না এমন মানুষ কম আছেন। এর গন্ধই মানুষকে পাগল করে দেয়।

সেকথা মাথায় রেখেই তারা সবে যাওয়া ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এক নতুন গন্ধের পারফিউম তৈরি করে। যার গন্ধ হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের মত। গায়ে মাখলে গা থেকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গন্ধ বার হবে। যা দারুণ পছন্দ করেছেন মানুষজন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026