World

দেশের সব অভয়ারণ্যে গিয়ে বল লুফলেন তিনি, কেন করলেন একাজ

দেশের যতগুলি জাতীয় উদ্যান রয়েছে সেখানে গিয়ে বল লুফে দেখালেন তিনি। জঙ্গলে গিয়ে বল লোফার কারণও রয়েছে। জানা গেল সে কারণ।

তিনি একটি করে জাতীয় উদ্যানে যান সঙ্গে যায় তাঁর পরিবারও। সেখানে পৌঁছে তিনি বল লোফেন। একটু পরিস্কার করে বললে বলের খেলায় মেতে ওঠেন। জাগলিং করেন তিনি। এটা তাঁর একটা শখ বলা যেতে পারে।

জাগলিং করতে অনেকেই ভালবাসেন। সেই তালিকায় তিনিও একজন। কিন্তু জঙ্গলে কেন? তিনি দেশের ৬৩টি জাতীয় উদ্যানের সবকটি ঘুরেছেন। প্রতিটি জঙ্গলে গিয়ে তিনি কোথাও না কোথাও জাগলিংও করেছেন।

সেই ছবিও ক্যামেরাবন্দি করেছেন প্রমাণ হিসাবে। এমন করে একটি একটি জঙ্গলে ঘুরে সবকটি জঙ্গল শেষ করতে তাঁর সময় লেগেছে ৫ বছর। আমেরিকায় থাকা ৬৩টি জাতীয় উদ্যানের সবকটিতে গিয়ে সেখানে বল দিয়ে জাগলিং করে তিনি রেকর্ড স্থাপন করেছেন।

এটাই তাঁর লক্ষ্য ছিল। তিনি একটি করে জঙ্গলে হাজির হবেন। সেখানে জাগলিং করবেন। আইডাহোর বাসিন্দা ওই ব্যক্তি একটি রেকর্ড গড়ার জন্যই ৫ বছরের চেষ্টায় দেশের সবকটি জাতীয় উদ্যানে পৌঁছে সেখানে জাগলিং করেছেন।

এখন দেখার তাঁর এই প্রচেষ্টা তাঁকে একটি বিশ্বরেকর্ড উপহার দিতে পারে কিনা। অবশ্যই এটি রেকর্ড কিনা তা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে এমন কেউ কখনও কিছু করেছেন কিনা এবং তার খতিয়ান আছে কিনা তাও খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তবে ডেভিড রাশ নামে ওই ব্যক্তির চেষ্টার তারিফ করছেন অনেকেই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026