পাক ক্রিকেট দলের ভারতে খেলতে আসা ঘিরে জট কেটেও কাটছে না। পাক ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিলেও পাক সরকার এ ব্যাপারে এখনও নিজেদের অবস্থানে অনড়। ভারতের তরফে সুরক্ষা নিয়ে লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা দল পাঠাবে না বলেই জানিয়েছে পাক স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এভাবে লিখিত কোনও প্রতিশ্রুতি সরকারি তরফে দেওয়া সম্ভব নয় বলেই এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। এই অবস্থায় জটিলতা কেটেও কাটছে না। যদিও শুক্রবারই পাক দলের কলকাতায় পা রাখার কথা।