হ্যারিকেন মেলিসার অন্দরমহলে, ছবি – সৌজন্যে – এক্স – @FlynonymousWX
ঘূর্ণিঝড়টি ক্রমশ দানা বাঁধতে শুরু করেছিল। ক্রমে সেটি ভয়ংকর আকার ধারণ করে। ক্যাটাগরি ৫-এর আওতায় ফেলা হচ্ছে এই ঘূর্ণিঝড়কে। স্থলভাগে তার তাণ্ডবলীলা শুরুর আগে তার চোখের মধ্যে প্রবেশ করল একটি বিমান।
এটা তো সকলের জানা যে যেকোনও ঘূর্ণিঝড়ের একটি আই বা চোখ থাকে। যাকে কেন্দ্র করে পাক খেতে থাকে প্রচুর জলরাশি। সেই আই থাকে ঘূর্ণিঝড়ের একেবারে মাঝখানে।
তার মধ্যেই প্রবেশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান। ভুল করে নয়! বরং জেনে বুঝেই সেখানে প্রবেশ করা। এটা পরিস্কার হতে যে ঘূর্ণিঝড়ের আই-এর অবস্থাটা কেমন থাকে।
জামাইকার দিকে ধেয়ে যাওয়া ঘূর্ণিঝড় যা সেখানে হ্যারিকেন নামে পরিচিত, সেই হ্যারিকেন মেলিসা-র মত অতি শক্তিধর হ্যারিকেনের দক্ষিণ পূর্ব দিক দিয়ে তার চোখে ঢুকে পড়ে বিমানটি। সেখানকার ছবি তোলে।
যেখানে দেখা যায় একটি ফাঁকা জায়গা। যার চারধারে গোল করে রয়েছে জলরাশির দেওয়াল। এমন দেওয়াল যার উচ্চতা ধারনার বাইরে। চোখের ঠিক মাথা দিয়ে ভোরের সূর্যের আলতো আলো প্রবেশ করছে।
পুরো জলরাশির দেওয়াল ঝাপসা, ধুসর। দেখলে গা ছমছম করাই স্বাভাবিক। ক্রমে সেই পুরো চোখের অংশটি অতিক্রম করে বিমানটি উল্টো দিকের দেওয়াল ভেদ করে বেরিয়ে যায় চোখ থেকে।
একদিক দিয়ে হ্যারিকেনের চোখে প্রবেশ করে অন্যদিক দিয়ে বেরিয়ে যাওয়া। তার মাঝে বিমানটি যে ছবি তুলল, যা তথ্য সংগ্রহ করল তা আগামী দিনে ঘূর্ণিঝড়কে আরও ভাল করে চিনতে সাহায্য করবে বিজ্ঞানীদের। আর এই ছবি বহুদিন সাধারণ মানুষকে অবাক করতেই থাকবে।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…